বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে বাউফল পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি কতৃক ৩০ (অক্টোবর) সন্ধ্যা ৭টায় আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য, মোঃ শহীদুল আলম তালুকদার।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এদেশের মানুষ নিরাপদে থাকবে, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করা হবে, বাজার মূল্য নিয়ন্ত্রণে থাকবে।
বাউফল পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন তালুকদার, বাউফল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারি অধ্যাপক জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, বাউফল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউনুস খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুর রহমান সেলিম সহ বাউফল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।









