• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, July 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

আন্তর্জাতিক মানে পৌঁছাতে গুণগত শিক্ষা ও গবেষণার বিকল্প নেই : পবিপ্রবি ভিসি

notesofatik by notesofatik
October 29, 2025
in দুমকি, পটুয়াখালী
0
আন্তর্জাতিক মানে পৌঁছাতে গুণগত শিক্ষা ও গবেষণার বিকল্প নেই : পবিপ্রবি ভিসি
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দুমকি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “Climbing the World University Rankings: Strategies and Roadmap” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানি।

আরো পড়ুন

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিক মিজানুর রহমানকে মারার হুমকি, অভিযুক্ত বিএনপি নেতা

কুয়াকাটায় সাংবাদিক ও পর্যটনকর্মীকে হাতুড়িপেটা, হামলাকারীদের শনাক্তের দাবি পরিবারের

কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক তথ্যসমূহকে ডিজিটাল প্ল্যাটফর্মে সঠিকভাবে উপস্থাপন করলে বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান উন্নত হবে। এজন্য প্রত্যেক শিক্ষক ও কর্মকর্তাকে নির্ধারিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা এবং ওয়েবসাইটে নিয়মিত কনটেন্ট আপডেটের মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আন্তর্জাতিকভাবে দৃশ্যমান হয়। এজন্য প্রত্যেক অনুষদ ও বিভাগকে আরও সক্রিয় হতে হবে।”

কর্মশালার প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা নির্ভর করে তার শিক্ষার মান, গবেষণার উৎকর্ষতা, উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অবদানের ওপর। পবিপ্রবির প্রতিটি শিক্ষকই আমাদের অমূল্য সম্পদ— তাঁদের দক্ষতা, উদ্যম ও গবেষণার মান উন্নত হলেই আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্বের মানচিত্রে উজ্জ্বলভাবে স্থান করে নেবে। আমরা চাই, পবিপ্রবি শুধু বাংলাদেশের গর্ব নয়, আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বনামধন্য গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হোক।”

তিনি আরও বলেন,“আমাদের লক্ষ্য কেবল র‌্যাংকিংয়ে উন্নতি নয়, বরং টেকসই জ্ঞানচর্চা ও গুণগত শিক্ষা নিশ্চিত করা। এজন্য আমরা শিক্ষক প্রশিক্ষণ, গবেষণায় প্রণোদনা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির দিকে জোর দিচ্ছি। প্রতিটি অনুষদ, বিভাগ ও গবেষণা কেন্দ্রকে এখন থেকে তথ্যনির্ভর কাজের সংস্কৃতিতে অভ্যস্ত হতে হবে।”

উপাচার্য বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে অগ্রগতি অর্জনের জন্য একাডেমিক উৎকর্ষতা, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা ও ওয়েব কনটেন্ট ব্যবস্থাপনায় আরও মনোযোগী হবার আহবান জানান।

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। সকাল ১০টা ১৫ মিনিটে “Teacher Profile Update and Notification” বিষয়ে আলোচনা করেন প্রফেসর ড. মো. সামছুজ্জামান, পরিচালক, আইসিটি সেল।

দুপুর ১২টায় “Content Upload at Faculty and its Online Activities” বিষয়ক সেশনেও তিনি দিকনির্দেশনা প্রদান করেন। দুপুরের নামাজ ও মধ্যাহ্নভোজ বিরতির পর ২টা ৩০ মিনিটে “Content Upload at Department and its Online Activities” এবং বিকাল ৩টা ৪৫ মিনিটে “Updating and Monitoring Web Content” বিষয়ে সেশন পরিচালনা করেন মো. ফিরোজ আলম, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, আইসিটি সেল।

কর্মশালার সার্বিক কার্যক্রম সঞ্চালনা ও সমন্বয় করেন আইকিউএসসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসসি এর আরেক অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. নূর নবী।

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা বিশ্বমানের র‌্যাংকিং প্রক্রিয়া সম্পর্কে বাস্তবধর্মী ধারণা অর্জন করেন এবং পবিপ্রবিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কার্যকর রূপরেখা নির্ধারণ করেন।

আরও পড়ুন

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিক মিজানুর রহমানকে মারার হুমকি, অভিযুক্ত বিএনপি নেতা
বাউফল

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিক মিজানুর রহমানকে মারার হুমকি, অভিযুক্ত বিএনপি নেতা

July 25, 2026
13
কুয়াকাটায় সাংবাদিক ও পর্যটনকর্মীকে হাতুড়িপেটা, হামলাকারীদের শনাক্তের দাবি পরিবারের
কলাপাড়া

কুয়াকাটায় সাংবাদিক ও পর্যটনকর্মীকে হাতুড়িপেটা, হামলাকারীদের শনাক্তের দাবি পরিবারের

July 25, 2026
4
সমবায়ে সমৃদ্ধি, আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে প্রশিক্ষণের বিকল্প নেই: খন্দকার হুমায়ুন কবির
গলাচিপা

সমবায়ে সমৃদ্ধি, আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে প্রশিক্ষণের বিকল্প নেই: খন্দকার হুমায়ুন কবির

July 25, 2026
3
গলাচিপা প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
গলাচিপা

গলাচিপা প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

July 25, 2026
3
বাউফলের কৃতী সন্তান ডা. নাসির উদ্দিন আর নেই
বাউফল

বাউফলের কৃতী সন্তান ডা. নাসির উদ্দিন আর নেই

July 25, 2026
16
পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব থাকা সিরীয় বৃদ্ধের মরদেহ উদ্ধার
পটুয়াখালী

পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব থাকা সিরীয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

July 25, 2026
5
Next Post
গণভোট ছাড়া জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না : ড. শফিকুল ইসলাম মাসুদ

গণভোট ছাড়া জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না : ড. শফিকুল ইসলাম মাসুদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
26

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In