• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, November 26, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

৪৬ বছরেও মেলেনি পাকা ভবন: টিনশেডেই চলছে পাঠদান

সুমন খান গলাচিপা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 26, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
৪৬ বছরেও মেলেনি পাকা ভবন: টিনশেডেই চলছে পাঠদান
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

প্রতিষ্ঠার ৪৬ বছর পেরিয়ে গেলেও একটি পাকা ভবন পায়নি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ০৬নং ডাকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘বড়চত্রা দাখিল মাদ্রাসা’। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ টিনশেড ঘরেই চলছে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদান। ভবন সংকট ও শ্রেণিকক্ষের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮০ সালে প্রতিষ্ঠানের ক্রয়কৃত জমি সহ একাধিক ব্যক্তির দানের মাধ্যমে দেওয়া ১ একর ৭ শতাংশ জমিতে একটি ছোট টিনশেড ঘর নির্মাণের মধ্য দিয়ে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। শুরুতে প্রায় ১০০ শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হলেও ২০১০ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয় এবং বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয় শতাধিকে। অথচ প্রতিষ্ঠার চার দশকের বেশি সময় পার হলেও সরকারি কোনো পাকা ভবন নির্মিত হয়নি। পরবর্তীতে প্রতিষ্ঠিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পাকা ভবন পেলেও বঞ্চিত রয়েছে বড়চত্রা দাখিল মাদ্রাসা।

আরো পড়ুন

মানব দেহের উন্নতির প্রয়োজনে প্রাণী সম্পদের গুরুত্ব অপরিসীম ; আবুজর মোঃ ইজাজুল হক ( ইউএনও)

সমবায় ভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও অগ্রগতি নিয়ে কলাপাড়ায় মতবিনিময় সভা

সরেজমিনে দেখা যায়, একমাত্র টিনশেড ভবনটির চালের বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্র রয়েছে। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ঢুকে শ্রেণিকক্ষের ভেতর পড়ে এবং শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায়। এতে অনেক সময় ঠিকমতো ক্লাস নেওয়া সম্ভব হয় না। অন্যদিকে, গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে টিনের চাল উত্তপ্ত হয়ে শ্রেণিকক্ষের পরিবেশ অসহনীয় হয়ে ওঠে। ফ্যান থাকলেও শিক্ষার্থীদের স্বস্তি মেলে না, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পড়াশোনা।

মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মুছা খান বলেন, ‘মাদ্রাসায় পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের ঠিকমতো বসার ব্যবস্থা করতে পারি না। পাকা ভবন না থাকায় অনেক শিক্ষার্থী ভালো পরিবেশের আশায় গলাচিপা শহরে গিয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। একটি পাকা ভবন থাকলে শিক্ষার্থী ধরে রাখা সহজ হতো এবং শিক্ষার মানও বাড়ত।

সহ সুপার মাওলানা ইয়াসিন জানান, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত ও ২০১০ সালে এমপিওভুক্ত হওয়ার পরও আজ পর্যন্ত পাকা ভবন না পাওয়া অত্যন্ত দুঃখজনক। নতুন ভবনের জন্য একাধিকবার আবেদন করেও সুফল মেলেনি। প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর কথা বিবেচনা করে দ্রুত পাকা ভবন নির্মাণের দাবি জানান তিনি।

মাদ্রাসার সুপার মাওলানা মো. অলিউল ইসলাম বলেন, আমার এই মাদ্রাসায় কোন পাকা শ্রেণীকক্ষ নেই, শিক্ষকদের বসার কোন জায়গা নেই। একটি ছোট রুমে ২২ জন শিক্ষক কর্মচারীকে বসতে হয় কষ্ট করে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ক্লাসরুমের অবস্থা খুবই নাজুক। আকাশে মেঘ দেখলেই ঝড়-বৃষ্টির ভয়ে মাদ্রাসা ছুটি দিতে হয় বাধ্য হয়ে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দীর্ঘ ৪৬ বছর ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসা এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা—সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পাকা ভবন নির্মাণ করবে।

আরও পড়ুন

মানব দেহের উন্নতির প্রয়োজনে প্রাণী সম্পদের গুরুত্ব অপরিসীম ; আবুজর মোঃ ইজাজুল হক ( ইউএনও)
গলাচিপা

মানব দেহের উন্নতির প্রয়োজনে প্রাণী সম্পদের গুরুত্ব অপরিসীম ; আবুজর মোঃ ইজাজুল হক ( ইউএনও)

November 26, 2026
3
সমবায় ভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও অগ্রগতি নিয়ে কলাপাড়ায় মতবিনিময় সভা
কলাপাড়া

সমবায় ভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও অগ্রগতি নিয়ে কলাপাড়ায় মতবিনিময় সভা

November 26, 2026
2
গলাচিপায় ৫০ গ্রাম গাঁজাসহ আটক ৩
গলাচিপা

গলাচিপায় ৫০ গ্রাম গাঁজাসহ আটক ৩

November 26, 2026
2
ইউএনওর নির্দেশে দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ফেরত দিল মাদ্রাসা কর্তৃপক্ষ
গলাচিপা

ইউএনওর নির্দেশে দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ফেরত দিল মাদ্রাসা কর্তৃপক্ষ

November 26, 2026
6
পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা
দুমকি

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

November 26, 2026
15
পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে “প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন” শীর্ষক কর্ম শালা অনুষ্ঠিত 
দুমকি

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে “প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন” শীর্ষক কর্ম শালা অনুষ্ঠিত 

November 26, 2026
3
Next Post
গলাচিপায় ৫০ গ্রাম গাঁজাসহ আটক ৩

গলাচিপায় ৫০ গ্রাম গাঁজাসহ আটক ৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In