• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পিরোজপুর

কাউখালীতে রাস উৎসবের প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 16, 2026
in পিরোজপুর
0
কাউখালীতে রাস উৎসবের প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুরের কাউখালীতে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের রাস উৎসব। এ উৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী ও পুলিশ সুপার মোঃ তালেবুর রহমান।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে তাঁরা আশ্রম এলাকা পরিদর্শন করেন। এ সময় উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আয়োজক কমিটি ও প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

আরো পড়ুন

মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির

কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিদর্শনকালে উৎসবে লাখো ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম বিবেচনায় সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন তাঁরা। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করা, যানবাহনের সুশৃঙ্খল পার্কিং, পর্যাপ্ত অনুষ্ঠানস্থল নির্ধারণ, খাবার রান্নার জন্য নির্ধারিত স্থান তৈরি, সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সময়োপযোগী অনুষ্ঠানসূচি প্রণয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন ও ওসি (তদন্ত) এবাদ আলী। এছাড়া শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডলসহ আশ্রমের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী বলেন, “শ্রীগুরু সংঘের রাস উৎসব শুধু কাউখালী বা পিরোজপুরের নয়, এটি দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী এখানে সমবেত হন। তাই উৎসবটি যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা, সিসি ক্যামেরা স্থাপন, স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সকলের সহযোগিতায় একটি সুন্দর ও স্মরণীয় রাস উৎসব উপহার দিতে পারব বলে আশা করছি।

পুলিশ সুপার মোঃ তালেবুর রহমান বলেন, “রাস উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আশ্রম চত্বর ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থাপনা এবং সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরার পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে আয়োজক কমিটি ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ ঐতিহ্যবাহী রাস উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জার কাজ চলছে।

আরও পড়ুন

মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির
পিরোজপুর

মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির

November 22, 2026
1
কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পিরোজপুর

কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

November 22, 2026
2
কাউখালীতে জুমার বয়ানে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা পরিহারের আহ্বান
পিরোজপুর

কাউখালীতে জুমার বয়ানে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা পরিহারের আহ্বান

November 20, 2026
2
কাউখালী মতুয়া আশ্রমে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব উদযাপন
পিরোজপুর

কাউখালী মতুয়া আশ্রমে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব উদযাপন

November 19, 2026
3
কাউখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: নিরাপত্তা জোরদারে নানা নির্দেশনা
পিরোজপুর

কাউখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: নিরাপত্তা জোরদারে নানা নির্দেশনা

November 18, 2026
4
কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
পিরোজপুর

কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

November 18, 2026
4
Next Post
গলাচিপায় কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব: ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য

গলাচিপায় কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব: ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In