ঢাকার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি চার বছর পর গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ
সোমবার(১৬ নভেম্বর) সকাল ১১ ঘটিকার সময় বরিশাল শহর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের বাসিন্দা মৃত.ইদ্রিস সরদারের ছেলে।
জানা যায়, মোঃ জাহাঙ্গীর হোসেন দীর্ঘ ঢাকায় পরিবার নিয়ে বসবাস কারে। ঢাকায় সববাসের সময় মাদক ব্যবসার সাথে জড়ি যায় তার বিরুদ্ধে
১. জিআর নং-৬৬/১৮(কোতয়ালী) (০৫ বছরের সাজা প্রাপ্ত), ২. জিআর নং-৭৯০/১৯ কোতয়ালী) (০১ বছরের সাজা প্রাপ্ত), ৩. জিআর নং-৭০/১৫(এয়ারপোর্ট), ৪. জিআর নং-১১৫/২০(সদর) মাদক মামলা হয়। উক্ত মামলার মধ্যে দুইটিতে ছয় বছরের সাজাহয়। সেই থেকে পালাতক। দশমিনা থানায়
গ্রেফতারি পরেয়ানা আসলে দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আজাদ, সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বরিশাল শহর থেকে গ্রেফতার করে দশমিনা থানায় নিয়ে আসে। পরে তাকে বিকেল ৪ ঘটিকার সময় দশমিনা সিনিয়র জুডিশিয়ারির ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মোঃ জাহাঙ্গীর হোসেন দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। ঢাকায় কয়েকটি মাদক মামলার আসামি। ঐ মামলার মধ্যে দুটিতে ছয় বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন পালাতক থাকায় ওয়ারেন্ট মূলে সোমবার সকালে বরিশাল শহর থেকে গ্রেফতার কারে বিকেল ৪ঘটিকার সময় দশমিনা আদালতে প্রেরন করা হয়েছে।










