• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, November 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পঞ্চগড়

দেবীগঞ্জে সহকারী শিক্ষককে বিদ্যালয় থেকে সরানোর চেষ্টা? প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 9, 2026
in পঞ্চগড়
0
দেবীগঞ্জে সহকারী শিক্ষককে বিদ্যালয় থেকে সরানোর চেষ্টা? প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক সহকারী শিক্ষককে মানসিক নির্যাতন, শ্রেণিকক্ষে পাঠদান করতে না দেওয়া এবং বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী শিক্ষক রোকশানা আক্তার গত ৫ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে।

 

আরো পড়ুন

সাফল্যের সিঁড়ি বেয়ে এএসপি হলেন পঞ্চগড়ের খান মোঃ শাহরিয়ার

দেবীগঞ্জে পাউরুটিতে ব্লেডের অভিযোগ: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

অভিযুক্ত প্রধান শিক্ষক হাছনা বেগম উপজেলার গজপুরী পশ্চিম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। অভিযোগকারী রোকশানা আক্তারও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 

লিখিত অভিযোগে রোকশানা আক্তার উল্লেখ করেন, গত ১৩ অক্টোবর তাঁর ডেপুটেশনের মেয়াদ শেষ হলে তিনি মূল কর্মস্থল গজপুরী পশ্চিম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে যান। এ সময় প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক হাছনা বেগম তাঁকে দুই দিনের নৈমিত্তিক ছুটি নিতে চাপ দেন। এমনকি বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক রাফিয়া খাতুনের কাছ থেকে ছুটির আবেদন নিয়ে এসে তাঁর হাতে দিয়ে ছুটি নিতে বাধ্য করেন। পরে তিনি বাধ্য হয়ে এক দিনের নৈমিত্তিক ছুটি নেন।

 

অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক তাঁকে শ্রেণিকক্ষে পাঠদান করতে দিচ্ছিলেন না। বিষয়টি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করার পর তিনি শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগ পান। এ ছাড়া প্রধান শিক্ষক প্রতিদিনই তাঁকে ডেপুটেশন নিয়ে কবে বিদ্যালয় ছেড়ে যাবেন, তা জিজ্ঞাসা করতেন বলে অভিযোগ করেন তিনি।

 

রোকশানা আক্তারের অভিযোগ, স্থানীয় ওয়ার্ড সদস্য মর্জিনা বেগমের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, দেবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদুল্লাহ আজাদের কাছে মৌখিকভাবে তাঁকে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক।

 

এদিকে, ২০২৪ সালের ১৬ অক্টোবর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালকের কাছে বদলির আবেদন করেছিলেন রোকশানা আক্তার। তবে সেই আবেদন অনুযায়ী তাঁর বদলি হয়নি। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন মহলকে ম্যানেজ করে তিনি আবেদনটি প্রত্যাহার করে নেন বলে একটি সূত্র দাবি করেছে।

 

অভিযোগে রোকশানা আক্তার আরও উল্লেখ করেন, প্রধান শিক্ষকের ধারাবাহিক এমন আচরণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। গত ৪ নভেম্বর অসুস্থ হয়ে তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও দুটি অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন তিনি।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক হাছনা বেগম বলেন, ‘উনি এক বছর অন্য স্কুলে সংযুক্ত থাকায় সেভাবেই রুটিন তৈরি করা ছিল। সংযুক্তির মেয়াদ শেষ হওয়ায় হঠাৎ করে স্কুলে আসায় আমি ওনাকে যোগদানের দিন কোনো ক্লাস দিতে পারিনি। আগে ছুটি দিতাম না বলে অভিযোগ দিতেন উনি। এখন ছুটি মঞ্জুর করলে সেটাও আমার অপরাধ!’

 

তিনি আরও বলেন, ‘৪ তারিখ হাসপাতালে ভর্তির দিন উনি স্কুলে এসে টিফিন পিরিয়ডে অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওনার স্বামীকে ফোন করে ডেকে এনে মোটরসাইকেলে তুলে দিই। ওনার সেদিন বাম হাতে ক্যানুলা পরা ছিল। উনি নিজেই বলেছিলেন শ্বাসকষ্টে ভুগছিলেন। ওনার যোগদানের পর থেকে এমন অহেতুক অভিযোগে আমিই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।’

 

এদিকে, সহকারী শিক্ষক রোকশানা আক্তারকে বদলির জন্য শিক্ষা অফিসে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মর্জিনা বেগমের বিরুদ্ধেও।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মর্জিনা বেগম বলেন, ‘আমি কী পাগল, আমি কেন এসব কথা বলব? এটিও স্যার সবকিছু জানেন। আমি শুধু এটিও স্যারকে বলেছি, স্কুলটিতে এত কিছু হয়ে গেল। এক-দেড় বছর কোনো ঝগড়াবিবাদ নেই। ওই শিক্ষক আবার এসেছেন, আবার কী যে হয়। এতটুকুই বলেছিলাম।’

 

দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার পরিষদের কোনো সদস্য যদি এমন গর্হিত কাজ করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল শাহাজাদাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, ‘অভিযোগটি এখনো আমি পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন

সাফল্যের সিঁড়ি বেয়ে এএসপি হলেন পঞ্চগড়ের খান মোঃ শাহরিয়ার
পঞ্চগড়

সাফল্যের সিঁড়ি বেয়ে এএসপি হলেন পঞ্চগড়ের খান মোঃ শাহরিয়ার

November 9, 2026
3
দেবীগঞ্জে পাউরুটিতে ব্লেডের অভিযোগ: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
পঞ্চগড়

দেবীগঞ্জে পাউরুটিতে ব্লেডের অভিযোগ: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

November 8, 2026
1
দেবীগঞ্জে সড়কের পাশে বাদাম ওয়াশ মিল: ধুলায় অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা
পঞ্চগড়

দেবীগঞ্জে সড়কের পাশে বাদাম ওয়াশ মিল: ধুলায় অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা

November 8, 2026
4
পঞ্চগড়ে শিশুদের খাবারেও নিরাপত্তাহীনতা! স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ব্লেড
পঞ্চগড়

পঞ্চগড়ে শিশুদের খাবারেও নিরাপত্তাহীনতা! স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ব্লেড

November 5, 2026
2
পঞ্চগড়ে বিআরটিসি বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ: আহত ১
পঞ্চগড়

পঞ্চগড়ে বিআরটিসি বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ: আহত ১

November 4, 2026
3
বোদায় সারবাহী ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধ আয়নালের
পঞ্চগড়

বোদায় সারবাহী ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধ আয়নালের

November 3, 2026
3
Next Post
তেঁতুলবাড়িয়া ইকোপার্কে ১৪টি হরিণ থেকে এখন মাত্র ৩টি: ভেঙে পড়েছে নিরাপত্তাবেষ্টনী

তেঁতুলবাড়িয়া ইকোপার্কে ১৪টি হরিণ থেকে এখন মাত্র ৩টি: ভেঙে পড়েছে নিরাপত্তাবেষ্টনী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
11
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In