ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ পটুয়াখালী পিডিএস মাঠে এই খেলার আয়োজন করা হয়।
প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে পটুয়াখালী জেলা প্রশাসক একাদশ এবং পটুয়াখালী জেলা পরিষদ একাদশ। মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন হয়। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও সংহতির চেতনাকে ধারণ করে প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।









