যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভায় সমাপনী বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মৃধা এবং যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসিন উদ্দীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









