• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, July 24, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় ধারাবাহিক অভিযানেও থামছে না সুক্ষ্ম ফাঁসের জালে মাছের পোনা নিধন

notesofatik by notesofatik
October 21, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় ধারাবাহিক অভিযানেও থামছে না সুক্ষ্ম ফাঁসের জালে মাছের পোনা নিধন
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: কলাপাড়ায় বিভিন্ন ইউনিয়নের অভ্যন্তরীণ খালে সুক্ষ্ম ফাঁসের বিভিন্ন ধরনের জাল দিয়ে স্বাদু পানির মাছ নিধন চলছে ফ্রি-স্টাইলে। ফলে পোনাসহ সব সাইজের মাছ মারা পড়ছে। মাছের বংশ ধ্বংসের যেন তান্ডব চলছে। উপজেলার ১২টি ইউনিয়নের বহমান এখনো তিন শতাধিক খাল রয়েছে। যার অধিকাংশ স্লুইস সংযুক্ত। এসব স্লুইসগেটেসহ খালের শত শত পয়েন্টে আড়াআড়ি করে জাল পাতা হয়। একদিকে পানির প্রবাহ চরমভাবে বাধাগ্রস্ত হয়। অপরদিকে মারা পড়ছে রেণু থেকে সব সাইজের মাছ। বছরের পর বছর ধরে এভাবে মাছের নিধনের ফলে মৎস্য সম্পদ বৃদ্ধি তো দূরের কথা ভয়াবহ সংকট দেখা দিয়েছে। দেশি প্রজাতির কোন মাছ একারণে বেড়ে উঠতে পারছে না। এক দেড় ইঞ্চি থেকে শুরু করে সব মাছ নিধন চলে। এই সুক্ষ্ম ফাঁসের জালে আটকা পড়ছে বোয়াল, কোরাল, পোমা, তপসে, চিংড়ি, বগনা, শোল, বাইলা, টেংড়া, আইড় থেকে সব ধরনের মাছের পোনা। বড় হওয়ার কোন সুযোগ থাকছে না। স্থানীয় হাট-বাজাওে এই পোনা মাছ আবার ছোট ছোট ভাগ দিয়ে বিক্রি করা হয়।

স্থানীয় লোকজন জানান, সুক্ষ্ম ফাঁসের এই জাল অভ্যন্তরীণ খাল ছাড়াও মরা নদীতেও আড়াআড়িভাবে পাতা হয়। যাত্রীবাহী ট্রলার চালক মেলাপাড়া গ্রামের বাসীন্দা শহিদুল ইসলাম জানান, তিনি শাখা নদীতে ট্রলারে যাত্রীবহনের কাজ করছেন। এমনভাবে আড়াআড়ি জাল পাতা হয় যে ট্রলার চালানো যায় না। তার অভিযোগ বহুবার মৎস্য অফিসারকে বিষয়টি জানিয়েছেন। কোন প্রতিকার মেলেনি।

আরো পড়ুন

সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আব্দুল বাতেনের সহধর্মিণী রোকেয়া বাতেনের ইন্তেকাল, আজ দশমিনায় দাফন

দশমিনায় নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ভিটা থেকে বৃদ্ধের কাদামাখা মরদেহ উদ্ধার

এছাড়া চায়না দূয়ারি নামের এক ধরনের জালেও মারা পড়ছে সব ধরনের মাছের পোনা থেকে সবকিছু। এতো সুক্ষ্ম ফাঁেসর জাল ব্যবহার করা হয় যে পানির মধ্যে থাকা জীববৈচিত্র, প্রাণীকূল পর্যন্ত বাঁচতে পারছে না। বিভিন্ন সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে জাল জব্দ করে ধ্বংস করা হয়। কিন্তু আবার ছোট্ট ফাঁসের জাল দিয়ে মাছ নিধন তান্ডব চলতে থাকে। স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি থেকে গ্রামপুলিশের আন্তরিক উদ্যোগের অভাব থাকায় এভাবে বেআইনী মৎস্য সম্পদের নিধন থামছে না। ফলে সাগরপারের জনপদ পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য সম্পদ রক্ষা কার্যক্রম সফলতা পাচ্ছে না। উল্টো বিলীন হচ্ছে মাছের বংশ।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, তিনি অবিরতভাবে খালবিল জলাশয় দখল-দূষণ বন্ধে অভিযান চালাচ্ছেন। আর প্রতি মাসে ৫-১০বার সুক্ষ্ম ফাঁসের জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করছেন।

তিনি আরো জানান, সোমবার সন্ধ্যায়ও প্রায় দুই লাখ টাকার অবৈধ নিষিদ্ধ জাল খাপড়াভাঙ্গা-মনসাতলীর খাল থেকে জব্দ করে ধ্বংস করে দিয়েছেন। ধারাবাহিভাবে মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযান পরিচালনার কথা জানালেন তিনি।

আরও পড়ুন

সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আব্দুল বাতেনের সহধর্মিণী রোকেয়া বাতেনের ইন্তেকাল, আজ দশমিনায় দাফন
দশমিনা

সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আব্দুল বাতেনের সহধর্মিণী রোকেয়া বাতেনের ইন্তেকাল, আজ দশমিনায় দাফন

July 23, 2026
2
দশমিনায় নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ভিটা থেকে বৃদ্ধের কাদামাখা মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ভিটা থেকে বৃদ্ধের কাদামাখা মরদেহ উদ্ধার

July 23, 2026
5
পবিপ্রবিতে মাদকবিরোধী শোভাযাত্রা ও ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুস্থ মন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে মাদকবিরোধী শোভাযাত্রা ও ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুস্থ মন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

July 23, 2026
5
রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

July 23, 2026
2
একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব
পটুয়াখালী

একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব

July 23, 2026
3
কলাপাড়ায় ১১ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
কলাপাড়া

কলাপাড়ায় ১১ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

July 23, 2026
3
Next Post
পাওনা চাইতে গিয়ে শ্বশুরের কোদালের আঘাতে জামাই খুন, শ্যালক গ্রেপ্তার

পাওনা চাইতে গিয়ে শ্বশুরের কোদালের আঘাতে জামাই খুন, শ্যালক গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
26

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
4
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In