• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, October 14, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় ৫০ বছরের পুরোনো বাজারের রাস্তা দখল, ১০ বছর ধরে বন্ধ চলাচল

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 13, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় ৫০ বছরের পুরোনো বাজারের রাস্তা দখল, ১০ বছর ধরে বন্ধ চলাচল
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের শত বছরের পুরোনো নোমরহাট বাজারের চলাচলের রাস্তা ও টিয়াখালী নদীর তীর দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অন্তত ৫০ বছরের পুরোনো বাজারের একটি রাস্তা দখল করে মার্কেট নির্মাণ করায় গত ১০ বছর ধরে বন্ধ রয়েছে মানুষের চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অপসারিত ইউপি চেয়ারম্যান শাহজাদা পারভেজ টিনু দলীয় প্রভাব খাটিয়ে বাজারের রাস্তা ও নদীর তীরবর্তী এলাকা দখল করে ‘আলভী শপিং মল’ নামে মার্কেট নির্মাণ করেছেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনকে একাধিকবার অবহিত করলেও কার্যকর কোনো প্রতিকার পাননি।

আরো পড়ুন

বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন শিক্ষক এস এম মাইনুল ইসলাম

সংবাদ প্রকাশের পর মির্জাগঞ্জে ব্রীজের কাজ সম্পন্ন

সরেজমিনে দেখা যায়, নোমরহাট বাজারের উত্তর পাশের একটি রাস্তা বন্ধ করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। ওই স্থানে মার্কেট গড়ে ওঠায় রাস্তাটি দিয়ে এখন আর মানুষ চলাচল করতে পারছেন না। যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। ফলে বাজারে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে ভোগান্তি পোহাতে হচ্ছে সংশ্লিষ্টদের।

স্থানীয় প্রবীণ ব্যবসায়ীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তা ও আশপাশের বিস্তীর্ণ এলাকা দখল করে মার্কেট নির্মাণ করা হয়। ক্ষমতার ভয়ে তখন কেউ প্রতিবাদ করার সাহস পাননি। রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পার হলেও দখল হওয়া রাস্তা উদ্ধার কিংবা নদীর তীরের স্থাপনা অপসারণ করা হয়নি।

ব্যবসায়ী আজাদ মোল্লা বলেন, ক্ষমতার দাপটে প্রায় ৫০ বছরের পুরোনো সরকারি রাস্তা ও জায়গা দখল করে অন্তত ১০ বছর আগে মার্কেট নির্মাণ করা হয়েছে। এতে মানুষ ও যানবাহন চলাচল করতে পারছে না।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দোকানি মহিউদ্দিন লিমন বলেন, ‘রাস্তাটি খুলে রাখা প্রয়োজন।’

নোমরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর হাওলাদার বলেন, আওয়ামী লীগের সভাপতির ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক রাস্তা ও নদীর পাড় দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছে। এতে একটি গলি বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীসহ সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছেন। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে অভিযোগ অস্বীকার করে শাহজাদা পারভেজ টিনু মৃধা বলেন, ‘তিনি যা কিছু করেছেন, সব রেকর্ডীয় জায়গার ওপর। সরকারি কোনো খাস জমিতে কিছু করেননি। তিনি রেকর্ডীয় মালিকদের কাছ থেকে জমি কিনেছেন। প্রশাসনের অনুরোধে কলাপসিবল গেট খুলে দিয়েছেন।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, বাজারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা কীভাবে ব্যক্তিমালিকানাধীন হলো এবং জোয়ারের পানিতে ডুবে যাওয়া নদীর তীরবর্তী জায়গার মালিকানা কীভাবে নির্ধারিত হলো, তা তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে বাজারের রাস্তা চলাচলের উপযোগী করে জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন

বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন শিক্ষক এস এম মাইনুল ইসলাম
পটুয়াখালী

বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন শিক্ষক এস এম মাইনুল ইসলাম

October 13, 2026
4
সংবাদ প্রকাশের পর মির্জাগঞ্জে ব্রীজের কাজ সম্পন্ন
পটুয়াখালী

সংবাদ প্রকাশের পর মির্জাগঞ্জে ব্রীজের কাজ সম্পন্ন

October 13, 2026
12
গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গলাচিপা

গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

October 13, 2026
6
পটুয়াখালী ও হাতিয়া উপকূলে মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের যৌথ অভিযান
পটুয়াখালী

পটুয়াখালী ও হাতিয়া উপকূলে মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের যৌথ অভিযান

October 13, 2026
7
স্ত্রীর বিরুদ্ধে তদন্ত, কমিটির দুই সদস্যকে বাদ দিতেপ্রধান শিক্ষকের আবেদন
গলাচিপা

স্ত্রীর বিরুদ্ধে তদন্ত, কমিটির দুই সদস্যকে বাদ দিতেপ্রধান শিক্ষকের আবেদন

October 13, 2026
5
গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপা

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

October 13, 2026
4
Next Post
গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In