পটুয়াখালী পৌর সভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
সোমবার (১২ অক্টোবর) বিকাল ৪ টায় পৌরসভার সম্মেলন কক্ষে পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান খোকনের সঞ্চালনায় সংবর্ধনা ও শোকসভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোঃ জসীম উদ্দীন, মেডিকেল অফিসার ডাঃ এস এম একরামুল নাহিদ, মরহুম পৌর সার্ভেয়ার নাসির হাওলাদারের বন্ধু এপিপি এ্যাড.শওকত হোসেন মৃধা। আরও বক্তব্য রাখেন সহকারি প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সহকারি প্রকৌশলী রিয়াজ উদ্দিন মজুমদার, পৌর কর্মচারী ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আয়শা আখতার শিলা, প্রধান সহকারী জাকিরুল হাসান, হিসাব রক্ষক কামরুজ্জামান বুলবুল, বিদায়ী মীর শাহ আলম, শহর পরিকল্পনাবিদ ফারজানা ইয়াসমিন প্রমুখ।
সভায় প্রধান অতিথি পৌর প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদার অবসরপ্রাপ্ত বিদায়ী ও মৃত কর্মচারী পরিবার সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন। #









