পটুয়াখালী দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদেন সিনিয়র সহসভাপতি মোঃ অফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদারকে কারন দর্শনোর নোটিশ ও সাময়িক বহিস্কার করেছে জেলা গনঅধিকার পরিষদ।
সোমবার সকালে পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের এক জরুরী সভায় দপ্তর সম্পাদক মোঃ আবদুল কাইযুম এর স্বাক্ষরিত এক প্রেস পত্রে এ আদেশ প্রদান করা হয়।
জানা যায় পটুয়াখালী জেলা গনঅধিকার পরিষদের অনুমাত ছাড়া, দলীয় গঠনতন্ত্র ও বিধি-বিধান অমান্য এবং সংশ্লিষ্ট শাখার সভাপতির পূর্ব অনুমতি কিংবা কোনরুপ আলোচনা ছাড়াই উপজেলা গন অধিকার পরিষদেন সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনিয়মতান্ত্রিক ভাবে কমিটি প্রদানে করে দলীয় শৃঙ্খলা, ঐক্য, ও নীতিমালার চরম পরিপন্থী। এ ধরনের কর্মকান্ডে দলের দীর্ঘদিনের ত্যাগি ও পরিশ্রমি নেতাকর্মী পদপদবী বঞ্চিত হওয়ায় বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের মধ্যে দলীয়বিশৃঙ্খলা তৈরি হয়েছে। উপজেলা গন অধিকার পরিষদেন সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকে এহন কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ও পদবঞ্চিত নেতাকর্মীদেও মাধ্যমে জেলা কমিটির নজরে আসলে সোমবার সকালে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক জরুরী বৈঠকে উপজেলা গন অধিকার পরিষদের সিনিয়র সহসভাপাতি মোঃ আফজাল হোসেন ও সাধারণ সম্পাদ মোঃ লিয়ার হোসেন হাওলাদারকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের করনে কারন দর্শনোর নোটিশ ও সাময়িক বহিস্কার আদেশ প্রদান করা হয়। সাময়িক বহিস্কারের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত দলীয় পদপদবী ব্যবহার না কারার নির্দেশ প্রদান করা হয়।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু জানান, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের রিরুদ্ধে গঠনতন্ত্র পরিপস্থী কর্মকান্ড প্রাথমিক ভাবে পাওয়া যায় তাই সোমবার জেলা গণাধিকার পরিষদের জরুরী সভায় তাদের দু’ই জনকে কারন দর্শনোর নোটিশ এবং সাময়িক বহিস্কার আদেশ প্রদান করা হয়। ৭ কার্যদিবসের মধ্যে সন্তসজনক জবাব না পেলে পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে। বহিস্কার আদেশ বহাল অবস্থায় দলীয় পদপদবী ব্যবহার না কারার নির্দেশ প্রদান করা হয়। এ আদেশের কপি তাদের প্রেরন করা হয়েছে।
উপজেলা গনঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মোঃ অফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার জানান, আমরা গণঅধিকার পরিষদের দূরসময়ের পরীক্ষিত কর্মী। আমরা কোন ভুল করিনি। কছিু সুবিধাবাদী চক্রের ষড়যন্ত্র । আমাদের বিরুদ্ধে জেলা কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয়শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারন দর্শনোর নোটিশ ও সাময়িক বহিস্কারের আদেশ দিয়েছেন যাহা হাতে পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। কাগজ হাতে পেলে সাংগঠনিক ভাবে জাবাব দাখিল করবো।








