দৈনিক সংবাদ ও দি-ডেইলি সান পত্রিকার পটুয়াখালী জেলার প্রাক্তন প্রতিনিধি প্রবীন সাংবাদিক নিখিল চ্যাটার্জি আর নেই ( ওঁম দিব্যান লোকান স্ব-গচ্ছুতি)।
শনিবার দিবাগত মাঝ রাতে পুরান বাজার ভাড়াটিয়া বাসায় সাংবাদিক নিখিল চ্যাটার্জী ইহলোক ত্যাগ করেন বলে তার বড় ছেলে শিক্ষক আবির চ্যাটার্জী নিশ্চিত করেছেন।
বিকেলে পটুয়াখালী পৌর শচ্মানের তার সৎকার সম্পন্ন হয়। সৎকার করেন পুরোহিত কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন তার ছোট ভাই অখিল চ্যাটার্জী, স্বর্গীয় নিখিল চ্যাটার্জীর সহধর্মীনি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিপ্রা ভট্রাচার্য্য, ছোট ছেলে অবিদ চ্যাটার্জীসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী, অনুসারীবৃন্দ। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের সৃষ্টি হয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে একজন দাপুটে ছাত্র নেতা ছিলেন। তার সাংবাদিকতা পেশায় লেখনি ছিল অসাধারন। তিনি বলতে গেলে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন বলে তার ছোট ভাই অখিল চ্যাটার্জী আক্ষেপ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।









