হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নে ১০ই অক্টোবর শনিবার গ্যাস ট্যাবলেট খেয়ে লুশি নামে একজন নারীর(৪৫) মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ঐ নারী গেদুরা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়াড মেম্বার মোঃ শফিকুল ইসলাম (ডামডেল) এর স্ত্রী। স্হানীয় সুত্রে জানা যায় পারিবারিক কলহর জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরলে পড়ে পরিবারের লোকজন জানতে পারলে তাকে দ্রুত গতিতে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুগীর অবস্থা আশঙ্কাজনক মনে করলে তাকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু নিয়ে যাওয়ার পথিমধ্যেই সেতাবগঞ্জে তার মৃত্যু হয় ।তার এই মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। রিপোর্ট পাওয়া পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









