ক্রীড়াই শক্তি. ক্রীড়াই বল, এই শ্লোগান নিয়ে সমৃদ্ধি-কৈশোর কর্মসূচির আওতায় পটুয়াখালী সদর উপজেলা পর্যায়ে কিশোর ক্লাবের সদস্যদের অংশ গ্রহনে আলোচনা সভা ও ক্রীড়া উপকরণ বিতরণ অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পল্লী প্রগ্রতি সমিতি (পিপিএস) প্রশিক্ষণ কেন্দ্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং পল্লী প্রগ্রতি সমিতি(পিপিএস) এর বাস্তবায়নে পটুয়াখালী সদর উপজেলা পর্যায়ে কিশোর ক্লাবের সদস্যদের অংশ গ্রহনে আলোচনা সভা ও ক্রীড়া উপকরণ বিতরণ অনুষ্ঠান অনষ্ঠিত হয়।
পল্লী প্রগ্রতি সমিতি(পিপিএস) এর পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) মোঃ নাদিম মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান। পল্লী প্রগ্রতি সমিতি (পিপিএস) এর ফ্যাসিলেটর মোঃ ফরিদুজ্জামান এর সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন সমৃদ্ধি-কৈশোর কর্মসূচির উপজেলা সমন্বয়কারী মোঃ রিয়াজ উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেফারি এ্যাসোসিয়েশন এর আহবায়ক আবুল হাওলাদার, হাজী হামেজ উদ্দিন কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ জামাল হোসেন মোতাহার, অ্যাড. এনামুল হক রাসেল, ধারা ভাষ্যকর মোঃ আরিফুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে পটুয়াখালী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১২৬ টি ওয়ার্ডে কিশোর ক্লাবের সদস্যদের হাতে একটি করে ফুটবল দেয়া হয়।









