• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 30, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বিশ্ববিদ্যালয়

টাইমস্ হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭: দেশে যৌথভাবে ২য় গাকৃবি

গণদাবী রিপোর্ট:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 30, 2026
in বিশ্ববিদ্যালয়
0
টাইমস্ হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭: দেশে যৌথভাবে ২য় গাকৃবি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

আরো পড়ুন

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু হবে

তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে ইউজিসির সভায় পবিপ্রবি ভিসি

আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস্ হায়ার এডুকেশন আজ ৩০ সেপ্টেম্বর (বুধবার) তাদের ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগতমান, শিল্পের সঙ্গে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই পাঁচটি ক্ষেত্রে মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ‘গুণগত শিক্ষাদান’ সূচকেও বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাকৃবি।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় সরাসরি এবং ১০ বিশ্ববিদ্যালয় রিপোর্টার ইউনিভার্সিটি হিসেবে স্থান পেয়েছে।

র‌্যাঙ্কিংয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রথম স্থান দখল করেছে এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং প্রিন্সটন ইউনিভার্সিটি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ এ দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জনসহ সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়েও গাকৃবি ধারাবাহিক সাফল্য পেয়েছে।

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে বিশ্ববিদ্যালয়টি। একই র‌্যাঙ্কিংয়ে এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ১০১-২০০-এর মধ্যে রয়েছে গাকৃবি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এছাড়া THE ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি।

আবার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম হয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে গবেষণায় সেন্টার অব এক্সিলেন্স খ্যাত গাকৃবি।

র‌্যাঙ্কিং বিষয়ে সন্তোষ প্রকাশ করে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গাকৃবির ধারাবাহিক অগ্রগতি বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। বিশেষ করে গুণগত শিক্ষাদানে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” উপাচার্য আরো বলেন, “র‌্যাঙ্কিং আমাদের কাছে শুধু অবস্থান বা স্বীকৃতির বিষয় নয়, বরং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মান আরও উন্নত করার একটি দর্পণ। গাকৃবিকে বিশ্বমানের কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু হবে
দুমকি

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু হবে

September 30, 2026
13
তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে ইউজিসির সভায় পবিপ্রবি ভিসি
দুমকি

তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে ইউজিসির সভায় পবিপ্রবি ভিসি

September 29, 2026
9
পবিপ্রবিতে ইউজিসি সদস্যের স্থাপনা পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়
দুমকি

পবিপ্রবিতে ইউজিসি সদস্যের স্থাপনা পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

September 28, 2026
3
বিশ্ববিদ্যালয়ের ভুলে চাকরির ভাইভা থেকে বাদ পড়লেন ববি শিক্ষার্থী
বরিশাল

বিশ্ববিদ্যালয়ের ভুলে চাকরির ভাইভা থেকে বাদ পড়লেন ববি শিক্ষার্থী

September 27, 2026
99
নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে পোল্ট্রি খামারিদের আহ্বান পবিপ্রবি উপাচার্যের
দুমকি

নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে পোল্ট্রি খামারিদের আহ্বান পবিপ্রবি উপাচার্যের

September 26, 2026
5
ববির বাস চালকদের অবহেলায় দুর্ঘটনার শিকার শিক্ষার্থী
বরিশাল

ববির বাস চালকদের অবহেলায় দুর্ঘটনার শিকার শিক্ষার্থী

September 26, 2026
56
Next Post
দুমকিতে পবিপ্রবিতে সিরাত সেমিনার, মাহফিল ও গ্রন্থ পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

দুমকিতে পবিপ্রবিতে সিরাত সেমিনার, মাহফিল ও গ্রন্থ পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In