• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 30, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পিরোজপুর

কাউখালীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মঞ্জুর

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 30, 2026
in পিরোজপুর
0
কাউখালীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মঞ্জুর
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ নদীভাঙনে সন্ধ্যা নদীগর্ভে বিলীন হয়ে গেছে পাঁচটি মন্দির, একাধিক বসতঘর ও বৈদ্যুতিক খুঁটি। আকস্মিক ভাঙনে সর্বস্ব হারিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। ভাঙন অব্যাহত থাকায় আরও অন্তত ১৫ থেকে ২০টি বসতঘর চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

এ অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তীব্র নদীভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। তিনি সন্ধ্যা, কঁচা ও কালিগঙ্গা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।

আরো পড়ুন

কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বদলি যাচাই কমিটির শিক্ষানুরাগী সদস্য এইচএম দ্বীন মোহাম্মদ

যৌতুক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের সন্ধ্যা নদীর পশ্চিম তীরে মধ্য সোনাকুর গ্রামের পালপাড়ায় হঠাৎ তীব্র নদীভাঙন শুরু হয়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যায় এলাকার ঐতিহ্যবাহী লোকনাথ মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, শীতলা মন্দির ও গঙ্গা মন্দিরসহ একাধিক স্থাপনা। একই সঙ্গে কয়েকটি বসতঘর ও বৈদ্যুতিক খুঁটিও নদীগর্ভে চলে যায়।

ভাঙন অব্যাহত থাকায় পালপাড়াসহ আশপাশের এলাকার আরও অন্তত ১৫ থেকে ২০টি বসতঘর ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় এসব ঘরবাড়িও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত বাসিন্দা অমল পাল ও সঞ্জীব মালো বলেন, আমরা দিনরাত চরম আতঙ্কের মধ্যে আছি। নদীভাঙনে আমরা একপ্রকার নিঃস্ব হয়ে গেছি। এখনই স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে সোনাকুর গ্রামের অস্তিত্বই একদিন মানচিত্র থেকে মুছে যেতে পারে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, সন্ধ্যা নদীর ভাঙনে কাউখালীর পালপাড়ার মন্দির ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। নদীভাঙন এ এলাকার মানুষের দীর্ঘদিনের একটি বড় সমস্যা।

তিনি আরও বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে এ এলাকায় একটি স্থায়ী গাইড বাঁধ বা প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সব ধরনের সরকারি সহায়তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো পরিবারকেই গৃহহীন থাকতে দেওয়া হবে না।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

আরও পড়ুন

কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বদলি যাচাই কমিটির শিক্ষানুরাগী সদস্য এইচএম দ্বীন মোহাম্মদ
পিরোজপুর

কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বদলি যাচাই কমিটির শিক্ষানুরাগী সদস্য এইচএম দ্বীন মোহাম্মদ

September 29, 2026
2
যৌতুক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুর

যৌতুক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

September 29, 2026
2
চার পদই খালি/এক কর্মকর্তার ওপর ভরসা, কাউখালী পরিসংখ্যান অফিস
পিরোজপুর

চার পদই খালি/এক কর্মকর্তার ওপর ভরসা, কাউখালী পরিসংখ্যান অফিস

September 29, 2026
2
কাউখালীতে উন্মুক্ত ও সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
পিরোজপুর

কাউখালীতে উন্মুক্ত ও সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

September 28, 2026
3
কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুর

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

September 28, 2026
2
কাউখালীতে সন্ধ্যা নদীর গর্ভে ঘর ও ৫ মন্দির বিলীন/ নদীভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও, খাদ্য সহায়তা প্রদান
পিরোজপুর

কাউখালীতে সন্ধ্যা নদীর গর্ভে ঘর ও ৫ মন্দির বিলীন/ নদীভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও, খাদ্য সহায়তা প্রদান

September 28, 2026
1

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In