পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি যাচাই-বাছাই কমিটিতে শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, প্রখ্যাত শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক এইচ এম দ্বীন মোহাম্মদ।
উল্লেখ্য, এইচএম দ্বীন মোহাম্মদ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং এলাকার শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
কাউখালী প্রাথমিক শিক্ষক বদলি যাচাই কমিটিতে শিক্ষানুরাগী সদস্য এইচএম দ্বীন
এইচএম দ্বীন মোহাম্মদ বলেন,
আমাকে কাউখালী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি যাচাই-বাছাই কমিটিতে শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনীত করায় পিরোজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মঞ্জুরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দীর্ঘকাল ধরে শিক্ষার আলো ছড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে কাজ করে আসছি। এই নতুন দায়িত্ব আমার জন্য অত্যন্ত সম্মানজনক এবং এটি পালনে আমি শতভাগ নিষ্ঠাবান থাকবো।
প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি। শিক্ষকরা যদি উপযুক্ত পরিবেশে ও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, তবেই কোমলমতি শিক্ষার্থীরা ভালো শিক্ষা পাবে। বদলি প্রক্রিয়ায় কোনো ধরনের স্বজনপ্রীতি, অনিয়ম বা অসচ্ছতা যাতে স্থান না পায়, আমি সেদিকে কড়া নজর রাখবো। জ্যেষ্ঠতা, মানবিক কারণ এবং নীতিমালা মেনে যেন সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ উপায়ে প্রতিটি শিক্ষক বদলির আবেদন মূল্যায়ন করা হয়, তা সুনিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।








