বরিশালের বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. সুমন শিকদারকে গ্রেফতার করেছে র্যাব-৮ ও বাকেরগঞ্জ থানা পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিয়ালঘুনি ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন শিকদার (২৪) উপজেলার কালেরকাঠি ৪ নংওয়ার্ডের মোঃবাবুল হোসেন সিকদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠি এলাকায় ভ্যানচালক সুমন শিকদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে ওই এলাকায় রেগান নামে এক ব্যক্তির সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়।পরে হামলাকারীরা সুমনকে ধারালো অস্ত্র দিয়ে
কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করেন।খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন
এ ঘটনায় নিহতের মা মোছাঃমনোয়ারা বেগম বাদি
হয়ে ১১ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় মামলা
করেন। মামলার নম্বর-১৯।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, পূর্ববিরোধের জের ধরে আসামিরা পরস্পর যোগসাজশে সুমনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান।নিহতের দ্বিতীয় স্ত্রীকে কেন্দ্র করে মনা তালুকদারের সঙ্গে সুমনের বিরোধের কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআইআসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ও বাকেরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে শিয়ালঘুনি ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মামলার ২ নম্বর আসামি মোঃ সুমন শিকদারকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান
অব্যাহত রয়েছে।









