• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার, ১৯ জনের বিরুদ্ধে মামলা

মোঃ বেলাল হোসেন, বাকেরগঞ্জ

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 25, 2026
in বাকেরগঞ্জ
0
বাকেরগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার, ১৯ জনের বিরুদ্ধে মামলা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় মো. নাজমুল আলম বজলু (৪৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অপর ১৮ জনকে পলাতক আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন

বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী রাজীব হোসেনের মতবিনিময়

বাকেরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুরকে টিকা প্রদান কর্মসূচি শুরু

মামলার এজাহার সূত্রে জানা যায়, পুলিশ বিভিন্ন সূত্রে তথ্য পায় যে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী অনলাইন ও অফলাইনে যোগাযোগের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ড, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।

এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় নাজমুল আলম বজলুর বসতঘরে কয়েকজন নেতাকর্মী সমবেত হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সেখানে অভিযান চালায় পুলিশ।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ভোর আনুমানিক ৪টা ৫ মিনিটে নাজমুল আলম বজলুকে আটক করে। অন্যরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে নাজমুল আলম বজলুকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও যুবলীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার অপর আসামিদের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার নাজমুল আলম বজলুকে জিজ্ঞাসাবাদে অন্য আসামিদের নাম-ঠিকানা পাওয়া যায়। তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সচল করা এবং ঝটিকা মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন একজনকে গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তবে মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ২০২৬ সালে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন পাসের মাধ্যমে এ-সংক্রান্ত আইনি কাঠামো বহাল রাখা হয়।

আরও পড়ুন

বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী রাজীব হোসেনের মতবিনিময়
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী রাজীব হোসেনের মতবিনিময়

September 19, 2026
4
বাকেরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুরকে টিকা প্রদান কর্মসূচি শুরু
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুরকে টিকা প্রদান কর্মসূচি শুরু

September 16, 2026
2
বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

September 14, 2026
7
বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

September 12, 2026
6
বাকেরগঞ্জে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

September 11, 2026
4
বাকেরগঞ্জে ২৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে ২৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

September 10, 2026
6
Next Post
দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In