বরগুনা জেলা পুলিশের আগস্ট ২০২৬ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত- ই- খুদা (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আগস্ট মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক উদ্ধার, মামলার তদন্ত, ওয়ারেন্ট তামিল ও জনসেবাসহ পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা শেষে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এই অর্জন আমতলী থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পুলিশ কাজ করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন








