• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, November 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পিরোজপুর

কাউখালীতে ডেঙ্গু রোগীর চাপ, মেঝে-করিডোরে চিকিৎসা

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 18, 2026
in পিরোজপুর
0
কাউখালীতে ডেঙ্গু রোগীর চাপ, মেঝে-করিডোরে চিকিৎসা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা ও স্থান সংকট দেখা দিয়েছে। নির্ধারিত শয্যা পূর্ণ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে অনেক ডেঙ্গু রোগীকে হাসপাতালের মেঝে ও করিডোরে চিকিৎসা নিতে হচ্ছে। এতে সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সরেজমিনে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডের শয্যা পূর্ণ হয়ে গেছে। ফলে করিডোর ও সাধারণ রোগীদের কাছাকাছি মেঝেতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের মশারির ভেতরে রাখা হলেও একই স্থানে সাধারণ রোগীদের অবস্থানের কারণে মশাবাহিত এ রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন রোগী ও তাদের স্বজনরা।

আরো পড়ুন

কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু

কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলা স্বাস্থ্য বিভাগের ১৭ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ১৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে রোগীদের দেখতে আসা স্বজনরা বলেন, অতিরিক্ত রোগীর চাপে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য অবিলম্বে পৃথক ভবন বা আলাদা কক্ষের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি অবহেলিত এই উপজেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্মাণাধীন ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালের কাজ দ্রুত বাস্তবায়ন করা দরকার।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অবশ্য স্বাস্থ্য বিভাগের দাবি, প্রতিদিন নতুন রোগী ভর্তি হলেও জেলার অন্যান্য অঞ্চলের তুলনায় কাউখালীতে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ওষুধ, প্রয়োজনীয় স্যালাইন এবং বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার অ্যান্টিজেন কিট সরবরাহ রয়েছে। এ অঞ্চলে প্রচুর সুপারি ও নারিকেল গাছ থাকায় গাছের গোড়া বা পাতায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগ সম্পর্কে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রেহানা আক্তার জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জলাশয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি মশার বংশবৃদ্ধি রোধে বিভিন্ন স্থানে নিয়মিত মশক নিধনের ওষুধ ছিটানো এবং অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু
পিরোজপুর

কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু

November 4, 2026
2
কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ
পিরোজপুর

কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ

November 3, 2026
2
কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান
পিরোজপুর

কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান

November 2, 2026
2
কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
পিরোজপুর

কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

November 1, 2026
4
কাউখালীতে ফুটপাত ও সড়ক দখলে  হাটের দিনে চরম ভোগান্তিতে হাজারো মানুষের
পিরোজপুর

কাউখালীতে ফুটপাত ও সড়ক দখলে হাটের দিনে চরম ভোগান্তিতে হাজারো মানুষের

October 31, 2026
4
কাউখালীতে ফুটপাত দখল করে ব্যবসা, তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা
পিরোজপুর

কাউখালীতে ফুটপাত দখল করে ব্যবসা, তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

October 30, 2026
5
Next Post
লতিফ স্কুল মাঠে  ইউপি চেয়ারম্যান নজরুল গাজীর মা মহিয়সি নারী  মতিয়া বেগমের জানাজায় মানুষের ঢল

লতিফ স্কুল মাঠে ইউপি চেয়ারম্যান নজরুল গাজীর মা মহিয়সি নারী মতিয়া বেগমের জানাজায় মানুষের ঢল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
11
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In