• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

দুমকিতে থানায় মুচলেকা দিয়েও থামেনি বখাটে সাইফুল, নিরাপত্তাহীনতায় কলেজছাত্রীর পরিবার

দুমকি প্রতিনিধিঃ

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 17, 2026
in দুমকি, পটুয়াখালী
0
দুমকিতে থানায় মুচলেকা দিয়েও থামেনি বখাটে সাইফুল, নিরাপত্তাহীনতায় কলেজছাত্রীর পরিবার
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৩২) নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে। স্থানীয় শালিস ও থানায় মুচলেকা দেওয়ার পরও কোনো প্রতিকার না পেয়ে এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগে মেয়েকে বাঁচাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীর মা। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আঃ লতিফ মৃধার ছেলে মাদকাসক্ত সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। শুধু পথরোধই নয়, ভুক্তভোগী ছাত্রীর বসতবাড়ির আশপাশ ও গোসলখানার কাছাকাছি স্থানেও এসে সে উৎপাত করত। বখাটের ক্রমাগত মানসিক নির্যাতনে ছাত্রীটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে এবং তার স্বাভাবিক জীবনযাপনসহ লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে। ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তের অত্যাচার বেড়ে গেলে পূর্বে স্থানীয়ভাবে শালিস-মীমাংসা করা হয় এবং থানা পুলিশে মুচলেকা দেয় সাইফুল। কিন্তু কিছুদিন পর সে আবারও কুপ্রস্তাব ও হুমকি-ধমকি দেওয়া শুরু করে। কোনো উপায় না পেয়ে গত ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগীর মা রিনা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ পাওয়ার পর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউর রহমানকে দায়িত্ব দেন। সমাজসেবা কর্মকর্তা সরেজমিন তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা পান এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ প্রদান করেন।

আরো পড়ুন

ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর, ৪ জনকে রক্তাক্ত জখম; থানায় মামলা

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম বলেন, আমি ওই মেয়েকে পছন্দ করতাম, কিন্তু কখনো বিরক্ত করিনি। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে তারাই আমাকে ডাকাডাকি করে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

প্রতিবেশীদের অভিযোগ, সাইফুল মা-বাবার অবাধ্য ও এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তার মাদকাসক্তি ও অপকর্মের কারণে এলাকার নারী ও তরুণীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে বখাটে সাইফুলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

#

আরও পড়ুন

ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড
কলাপাড়া

ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

September 17, 2026
4
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর, ৪ জনকে রক্তাক্ত জখম; থানায় মামলা
পটুয়াখালী

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর, ৪ জনকে রক্তাক্ত জখম; থানায় মামলা

September 16, 2026
6
বাউফলে অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ
পটুয়াখালী

বাউফলে অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ

September 16, 2026
5
বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
পটুয়াখালী

বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

September 16, 2026
11
পটুয়াখালীতে ২৫০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
পটুয়াখালী

পটুয়াখালীতে ২৫০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

September 15, 2026
10
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে বাউফলের এমপি মাসুদ
পটুয়াখালী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে বাউফলের এমপি মাসুদ

September 15, 2026
7

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In