• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 16, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home কুয়াকাটা

কুয়াকাটায় জমি সংক্রান্ত বিরোধে বিএনপি কার্যালয়ে হাজিরার নোটিশ, এখতিয়ার নিয়ে প্রশ্ন

কুয়াকাটা প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 16, 2026
in কুয়াকাটা
0
কুয়াকাটায় জমি সংক্রান্ত বিরোধে বিএনপি কার্যালয়ে হাজিরার নোটিশ, এখতিয়ার নিয়ে প্রশ্ন
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কুয়াকাটায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষকে পৌর বিএনপির কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়ার ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। নোটিশে নির্ধারিত সময়ে জমির কাগজপত্র, সাক্ষী ও প্রয়োজনীয় প্রমাণসহ উভয় পক্ষকে উপস্থিত হতে বলা হয়েছে। একই সঙ্গে অনুপস্থিত থাকলে অভিযোগের বিষয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় হোটেল সান মেরিনা-সংলগ্ন একটি জমিকে কেন্দ্র করে। গত ১৪ সেপ্টেম্বর কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানের স্বাক্ষরে জারি করা নোটিশে বাদী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আকন এবং বিবাদী হিসেবে মো. মোশারফ হোসেনের নাম উল্লেখ করা হয়। আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় পৌর বিএনপি কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি নিয়ে উভয় পক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরো পড়ুন

কুয়াকাটায় ২ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি সাড়ে ৭ হাজার টাকায়

কুয়াকাটা সৈকতে ছড়িয়ে ছিটিয়ে কংক্রিট-ইট, বাড়ছে পর্যটক ভোগান্তি

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে কোনো পক্ষ উপস্থিত না থাকলে তাদের অনুপস্থিতিতেই অভিযোগের বিষয়ে একতরফা সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে নোটিশ পাওয়ার পর এর এখতিয়ার ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিবাদী মো. মোশারফ হোসেন। তিনি দাবি করেন, ওই জমি নিয়ে বিরোধ বর্তমানে আদালতে বিচারাধীন। তার ভাষ্য অনুযায়ী, ২০১০ সালে হোটেল নির্মাণের জন্য তিনি জমিটি রেজিস্ট্রি করেন। পরবর্তীতে নামজারি ও নিয়মিত খাজনা পরিশোধের পাশাপাশি জমিতে সীমানাপ্রাচীর, সেমিপাকা ঘর ও কয়েকটি কটেজ নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন।

মোশারফ হোসেনের দাবি, বিএস রেকর্ডে ভুলবশত অন্য একজনের নামে জমিটি রেকর্ড হওয়ায় তিনি ২০২১ সালে পটুয়াখালীর দ্বিতীয় সাব-জজ আদালতে ৩৭৯/২১ নম্বর মামলা করেন। মামলাটি এখনো চলমান রয়েছে এবং জমিটির বিষয়ে আদালতের স্থগিতাদেশও রয়েছে বলে তিনি দাবি করেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও অভিযোগ করেন, মোহাম্মদ জাহাঙ্গীর আকন সম্প্রতি ওই জমিকে রাখাইন সম্প্রদায়ের সম্পত্তি দাবি করে তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন।

মোশারফ হোসেন বলেন, বিএনপি কার্যালয়ে হাজির হওয়ার জন্য তাকে একটি নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে একতরফা সিদ্ধান্ত নেওয়ার কথাও নোটিশে বলা হয়েছে। রাজনৈতিক দলের কার্যালয় থেকে এ ধরনের বিরোধে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আছে কি না, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

এ বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান নোটিশ দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তার স্বাক্ষরে উভয় পক্ষকে বিএনপি কার্যালয়ে হাজিরা এবং অনুপস্থিত থাকলে একতরফা সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি উল্লেখ আছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্বাক্ষরটি তার কি না, তা যাচাই করে দেখতে হবে। এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেও তিনি জানান। পরে বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসল্লির বক্তব্য জানতে ফোন করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন বলেন, নোটিশটি তাদের নজরে এসেছে। বিএনপির এ ধরনের সালিশ করার কোনো এখতিয়ার নেই। বিষয়টি তিনি খোঁজখবর নিয়ে দেখছেন।

আরও পড়ুন

কুয়াকাটায় ২ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি সাড়ে ৭ হাজার টাকায়
কুয়াকাটা

কুয়াকাটায় ২ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি সাড়ে ৭ হাজার টাকায়

September 16, 2026
1
কুয়াকাটা সৈকতে ছড়িয়ে ছিটিয়ে কংক্রিট-ইট, বাড়ছে পর্যটক ভোগান্তি
কুয়াকাটা

কুয়াকাটা সৈকতে ছড়িয়ে ছিটিয়ে কংক্রিট-ইট, বাড়ছে পর্যটক ভোগান্তি

September 15, 2026
4
জলাবদ্ধতায় ভোগান্তি, নিজ অর্থে পানি নিষ্কাশনের উদ্যোগ বিএনপি নেতা আলাউদ্দিনের
কুয়াকাটা

জলাবদ্ধতায় ভোগান্তি, নিজ অর্থে পানি নিষ্কাশনের উদ্যোগ বিএনপি নেতা আলাউদ্দিনের

September 12, 2026
4
কুয়াকাটায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি দখলের অভিযোগ
কুয়াকাটা

কুয়াকাটায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি দখলের অভিযোগ

September 10, 2026
2
কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
কলাপাড়া

কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

September 5, 2026
3
কুয়াকাটা পল্লী বিদ্যুতের ‘ভৌতিক বিলে’ চরম ভোগান্তিতে গ্রাহক
কুয়াকাটা

কুয়াকাটা পল্লী বিদ্যুতের ‘ভৌতিক বিলে’ চরম ভোগান্তিতে গ্রাহক

September 3, 2026
7
Next Post
ঠাকুরগাঁওয়ে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব

ঠাকুরগাঁওয়ে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In