• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 13, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পিরোজপুর

কাউখালীতে ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 12, 2026
in পিরোজপুর
0
কাউখালীতে ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কাউখালীতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চরম প্রশাসনিক ও একাডেমিক সংকটের মুখে পড়েছে। উপজেলার ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে একদিকে যেমন প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা, অন্যদিকে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান ও শিক্ষা কার্যক্রম।

অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, সমকক্ষ পদমর্যাদার হওয়ায় অনেক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশনা যথাযথভাবে মানছেন না অন্য সহকারী শিক্ষকরা। ফলে বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম অনেকটা ভেঙে পড়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে গ্রুপিংও সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, ১৭ শিক্ষকের পদে কর্মরত ৪ জন

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এদিকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক বণ্টনেও ভারসাম্যহীনতার অভিযোগ রয়েছে। কোথাও প্রয়োজনের তুলনায় শিক্ষক বেশি থাকলেও আবার কোনো কোনো বিদ্যালয়ে রয়েছে শিক্ষক সংকট। এতে শিক্ষক-শিক্ষার্থীর কাঙ্ক্ষিত অনুপাত বজায় রাখা সম্ভব হচ্ছে না। পাশাপাশি কয়েকটি বিদ্যালয়ে সরকারি সময়সূচি যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগও উঠেছে।

অভিভাবকদের অভিযোগ, কিছু শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে ব্যক্তিগত প্রাইভেট ও কোচিং বাণিজ্যে বেশি মনোযোগী। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষায়। অনেক কোমলমতি শিক্ষার্থী প্রাথমিক পর্যায় শেষ করেও সাবলীলভাবে রিডিং পড়তে পারছে না বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

শিক্ষার মান নিয়ে অসন্তোষ বাড়ায় অনেক অভিভাবক সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে নূরানি মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখার ক্ষেত্রেও নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জনের নিচে শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ছয়জন, অথচ শিক্ষক রয়েছেন চারজন।

কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক পরিচালনায় সমস্যা হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক একই পদের হওয়ায় অনেক শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশনা গুরুত্ব দিতে চান না। তবে বিদ্যালয়গুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে নিয়মিত রুটিন অনুযায়ী তদারকি করা হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে প্রশাসনিক সংকটের পাশাপাশি শিক্ষার মানও দ্রুত উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা মো. বখতিয়ার রহমান বলেন, প্রধান শিক্ষক সংকটের বিষয়টি কর্তৃপক্ষ অবগত রয়েছে। বর্তমানে প্রধান শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়া চলমান। এ প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের পদসংক্রান্ত সংকটের সমাধান হবে এবং বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক গতি ফিরে পাবে।

আরও পড়ুন

কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, ১৭ শিক্ষকের পদে কর্মরত ৪ জন
পিরোজপুর

কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, ১৭ শিক্ষকের পদে কর্মরত ৪ জন

September 13, 2026
3
কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
পিরোজপুর

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 12, 2026
4
কাউখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন
পিরোজপুর

কাউখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন

September 12, 2026
2
কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পিরোজপুর

কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

September 11, 2026
3
কাউখালীতে দুর্গাপূজা উপলক্ষে ৭১ সদস্যের ‘মদনমোহন জিওর আখড়াবাড়ি’ পূজা কমিটি গঠন
পিরোজপুর

কাউখালীতে দুর্গাপূজা উপলক্ষে ৭১ সদস্যের ‘মদনমোহন জিওর আখড়াবাড়ি’ পূজা কমিটি গঠন

September 11, 2026
12
কাউখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের মৃত্যু
পিরোজপুর

কাউখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের মৃত্যু

September 11, 2026
5
Next Post
কাউখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন

কাউখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In