পিরোজপুরের কাউখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে ‘মদনমোহন জিওর আখড়াবাড়ি’র ২০২৬ সালের ৭১ সদস্যবিশিষ্ট শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে পলাশ কর্মকার সভাপতি, দুলাল শীল ধলু সাধারণ সম্পাদক এবং পল্লব সিকদার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি গোপাল সাহা, উদাস চক্রবর্তী ও অসীম কুণ্ড; সহ-সাধারণ সম্পাদক সঞ্জীব কুণ্ড, সুমন পাল, রাহুল দে ও জয়দেব শীল; সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়; প্রচার সম্পাদক বিধান দে; পরিকল্পনাবিষয়ক সম্পাদক লোকনাথ কুণ্ডু এবং সাজসজ্জা সম্পাদক বাপ্পি দাস।
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শিগগিরই ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।








