গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত তিন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাণ্ড প্রদান এবং একজন শিশু থাকায় তাকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এ আদেশ দেন।
গলাচিপা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান থাকা অবস্থায় উপজেলার বুড়াগৌড়ঙ্গ নদী থেকে রতনদীতালতলী ইউনিয়নের মো. বাহাদুর হোসাইন (৩০), মো. আলাউদ্দিন (৩২), মো. সোহাগ (৩২) আটক করা হয়। পরে তাদেরকে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক তাদেরকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসম জেলেদের সাথে আটক এক শিশু থাকায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয় গলাচিপা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৫৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৫১ লাখ ৩০ হাজার টাকার অর্থাৎ ৩ লাখ ২৫৫ মিটার জাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৬২টি অভিযানে ৩৩টি মামলায় ২৮ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইলিশ উদ্ধার করা হয়েছে ৩০১ মন।








