• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দশমিনা

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 6, 2026
in দশমিনা, পটুয়াখালী
0
দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে বৈদ্যুতিক খুঁটিতে শিকল ও তালা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাকিব হোসেন (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. রাকিব হোসেন ওই এলাকার বাসিন্দা জাকির ব্যাপারীর বড় ছেলে।

আরো পড়ুন

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

স্থানীয় সূত্রে জানা যায়, গত দেড় মাসে ওই এলাকায় দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। চুরি ঠেকাতে এলাকাবাসী একাধিকবার বিষয়টি উপজেলা বিদ্যুৎ অফিসকে জানালেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

পরে ট্রান্সফরমার চুরি ঠেকাতে এলাকাবাসীর উদ্যোগে রোববার সকালে রাকিব বৈদ্যুতিক খুঁটিতে শিকল দিয়ে তালা লাগাতে ওঠেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী মো. হাসান মিয়া জানান, গত দেড় মাসে তাঁদের এলাকায় দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তখন তাঁদের খুঁটির ওপরে শিকল দিয়ে তালা লাগিয়ে রাখার কথা বলা হয় বলে দাবি করেন তিনি। সেই অনুযায়ী ট্রান্সফরমার চুরি বন্ধ করতে রাকিব সকালে খুঁটিতে ওঠেন। কিন্তু হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি নিচে পড়ে যান।

তিনি আরও বলেন, রাকিবের বুক, ডান চোখ ও বাম ঘাড়ে প্রচণ্ড আঘাত লেগেছে। একটি ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে আজ একটি তরতাজা জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে। সরকারি কোনো জিনিস চুরি হয়ে গেলে সেটি পুনরায় স্থাপন করা সরকারের দায়িত্ব। তাহলে সরকারি সম্পদ রক্ষার জন্য সাধারণ মানুষ কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? কেন গ্রামবাসীকে আর্থিক ক্ষতির বোঝা বহন করতে হবে? বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ বিষয়ে দশমিনা উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী (এজিএম) মো. জাকির হোসেন জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে বা চুরি হলে সেটি পুনরায় স্থাপন করতে গ্রাহকদের ৫০ শতাংশ মূল্য পরিশোধ করতে হয়।

রাকিবের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আজ রাকিব নামে যে ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে, সে বিষয়ে আমাদের জানা নেই। ট্রান্সফরমার চুরি ঠেকাতে অফিস থেকে এলাকাবাসীকে শিকল দিয়ে তালা লাগানোর কথা বলা হয়েছে—এমনটি সত্য নয়। বৈদ্যুতিক কোনো সমস্যা হলে অফিসকে অবহিত করতে হয়। অফিসের টেকনিশিয়ানরা গিয়ে সমস্যার সমাধান করেন। কোনো সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলে এ ধরনের কাজ করা উচিত নয়।’

আরও পড়ুন

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু
দশমিনা

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

September 6, 2026
5
পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

September 6, 2026
1
পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
পটুয়াখালী

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

September 6, 2026
3
কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে
কলাপাড়া

কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে

September 6, 2026
9
পটুয়াখালী জেলা মহিলা পরিষদের তৃণমূল শাখার কর্মী সভা অনুষ্ঠিত
পটুয়াখালী

পটুয়াখালী জেলা মহিলা পরিষদের তৃণমূল শাখার কর্মী সভা অনুষ্ঠিত

September 6, 2026
8
রাসায়নিক সার ছেড়ে কেঁচো সারে ঝুঁকছেন দশমিনার কৃষক
দশমিনা

রাসায়নিক সার ছেড়ে কেঁচো সারে ঝুঁকছেন দশমিনার কৃষক

September 6, 2026
8

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In