• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 3, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পিরোজপুর

কাউখালীতে বিদায়ী ইউএনও মোঃ আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা

কাউখালী প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 3, 2026
in পিরোজপুর
0
কাউখালীতে বিদায়ী ইউএনও মোঃ আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

আরো পড়ুন

কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠিত

কাউখালীতে মহিলা পরিষদের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির সূচনা

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিদায়ী ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, “কাউখালীতে দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা পেয়েছি। এ উপজেলায় কাজ করার সময় মানুষের ভালোবাসা ও আন্তরিকতা সবসময় মনে থাকবে। সরকারি দায়িত্বের কারণে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কাউখালীর মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও স্মৃতি সবসময় হৃদয়ে থাকবে।

তিনি আরও বলেন, “উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন কর্মস্থলেও কাউখালীর মানুষের জন্য শুভকামনা থাকবে। আশা করি, এখানকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, হাফেজ মাওলানা এবাদত হোসেন, প্রধান শিক্ষক সামছুর রহমান মিজান, সুব্রত রায়, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, ইউপি সদস্য আজম আলী, রুবেল রিয়াজি এবং পুরোহিত জ্যোতিময় রতন চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বিদায়ী ইউএনও মোঃ আসাদুজ্জামানের কাউখালীতে কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি উপজেলার সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করেছেন। তাঁর কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও মানুষের প্রতি সহযোগিতামূলক মনোভাবের কথা স্মরণ করেন বক্তারা। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন তারা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির যৌথ সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক।

আরও পড়ুন

কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠিত
পিরোজপুর

কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠিত

September 2, 2026
3
কাউখালীতে মহিলা পরিষদের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির সূচনা
পিরোজপুর

কাউখালীতে মহিলা পরিষদের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির সূচনা

September 1, 2026
2
কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ
পিরোজপুর

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

September 1, 2026
5
কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন: নানা আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান
পিরোজপুর

কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন: নানা আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান

August 31, 2026
2
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরি
পিরোজপুর

কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরি

August 30, 2026
3
কাউখালীতে মনোনীত প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে স্মারকলিপি
পিরোজপুর

কাউখালীতে মনোনীত প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে স্মারকলিপি

August 29, 2026
2
Next Post
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In