• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বিশ্ববিদ্যালয়

ববিতে সামাজিক সংগঠনের নিবন্ধন ফি ১ হাজার টাকা, ২২ সংগঠনের প্রতিবাদ

এইচ এম তানজিল, ববি প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 2, 2026
in বিশ্ববিদ্যালয়
0
ববিতে সামাজিক সংগঠনের নিবন্ধন ফি ১ হাজার টাকা, ২২ সংগঠনের প্রতিবাদ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) টিএসসির আওতাধীন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নিবন্ধন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন না করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ২২টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। একই সঙ্গে অযৌক্তিক নিবন্ধন ফি কমানোর দাবিতে রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনগুলো। গত সোমবার (৩১ আগস্ট) নিবন্ধনের শেষ দিন হলেও এই ২২টি সংগঠন নিবন্ধন করেনি। তাদের দাবি, অযৌক্তিক ফি কমানো হলে তারা নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৩ জুলাই সংগঠনগুলোর নিবন্ধন ও নিয়ন্ত্রণের নামে একটি আদেশ জারি করে। ওই আদেশে বলা হয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নিবন্ধনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্রের সঙ্গে ১ হাজার টাকা নিবন্ধন ফি সোনালী ব্যাংকের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার মাধ্যমে জমা দিতে হবে। এই আদেশের পরপরই নিবন্ধন ফি না কমানো পর্যন্ত নিবন্ধন করবে না বলে সিদ্ধান্ত নেয় সংগঠনগুলো।

আরো পড়ুন

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিবন্ধন ও নিয়ন্ত্রণ প্রবিধানমালা ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের ৩৪তম একাডেমিক কাউন্সিলে অনুমোদিত হয় এবং ৭২তম সিন্ডিকেটে তা পাস হয়। ওই বিধিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২৬ জুলাই ২০২৬ তারিখে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নিবন্ধন ও নিয়ন্ত্রণের জন্য ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। নয় সদস্যের ওই কমিটি ১ হাজার টাকা নিবন্ধন ফি নির্ধারণ করে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালে একবার সংগঠনগুলোর নিবন্ধনের নামে ১০০ টাকা করে নেওয়া হলেও পরবর্তীতে নিবন্ধন কার্যক্রম আর এগোয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৭২তম সিন্ডিকেটের জারিকৃত এ-সংক্রান্ত পরিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, যৌক্তিকতা অনুযায়ী ফি নির্ধারণের কথা বলা হয়েছে। ২০২২ সালে যেখানে ১০০ টাকা ফি নেওয়া হয়েছিল, সেখানে ২০২৬ সালে এসে কেন ১ হাজার টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে—এ নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনগুলো।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা উন্নয়ন করতে পারেন। সংগঠনগুলো শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশে সহায়তা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল অধিকাংশ স্বেচ্ছাসেবী সংগঠনকে সহযোগিতা করা। কিন্তু নিবন্ধন ও নিয়ন্ত্রণের নামে প্রশাসন সংগঠনগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। এমন চলতে থাকলে শিক্ষার্থীরা সংগঠনের সঙ্গে যুক্ত হতে আগ্রহ হারাবেন বলেও মনে করছেন তারা।

বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে সাংস্কৃতিক ফি হিসেবে ৪০০ টাকা নেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ফি কোথায় ব্যয় করে, তার কোনো হদিস পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। সাংস্কৃতিক সংগঠনগুলোকেও বিশ্ববিদ্যালয় কোনো সহযোগিতা করে না বলে জানিয়েছে সংগঠনগুলো।

নিবন্ধন না করার সিদ্ধান্ত নেওয়া সংগঠনগুলো হলো—বরিশাল ইউনিভার্সিটি কুইজ সোসাইটি, বরিশাল ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটি, বিইউ রেডিও, বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল ইউনিভার্সিটি বিজনেস ক্লাব, বরিশাল ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, পদাতিক, বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটি, প্রথম আলো বন্ধুসভা, বাঁধন (ববি ইউনিট), বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম (ববি শাখা), বরিশাল ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব, সমকাল সুহৃদ বরিশাল বিশ্ববিদ্যালয়, সেইভ ইয়ুথ বিইউ চ্যাপ্টার, বরিশাল ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাব, ইউথ ইনডিং হাঙ্গার—বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ইউনিভার্সিটি প্রেস ক্লাব, বরিশাল ইউনিভার্সিটি গ্লোবাল অ্যাফেয়ার্স ক্লাবসহ আরও কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ বিষয়ে জানতে চাইলে বিইউ রেডিওর সভাপতি নাজমুল হোসেন বলেন, ‘আজ থেকে ৭-৮ বছর আগে সংগঠনগুলো টিএসসিতে একবার নিবন্ধন করেছিল। তখন আমরা ১০০ টাকা দিয়ে নিবন্ধন করেছিলাম। এখন নিবন্ধন নবায়নের জন্য ১ হাজার টাকা চার্জ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় সামাজিক সংগঠনগুলোকে কোনো ধরনের সুবিধা দেয় না। অন্যদিকে, নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। হয়তো আগের নিবন্ধন ফি ১০০ টাকা থেকে বেড়ে ২০০ বা ৩০০ টাকা হতে পারে, কিন্তু একসঙ্গে ১ হাজার টাকা সংগঠনগুলোর জন্য একটি বাড়তি বোঝা তৈরি করছে। অনেক সংগঠন আছে, যারা নতুন এবং মাত্র যাত্রা শুরু করেছে। এক্ষেত্রে ১ হাজার টাকা তাদের জন্য অনেক বড় বোঝা। তাই আমরা সব সংগঠন মিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে।’

বরিশাল ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটির সভাপতি নাইমুর রহমান সজিব বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে, যেগুলোর অধিকাংশই স্বেচ্ছাসেবী এবং অধিকাংশ ক্ষেত্রে আয়ের কোনো উৎস নেই। শিক্ষার্থীরা বাৎসরিক বা মাসিক চাঁদার মাধ্যমে সংগঠনগুলো পরিচালনা করে থাকেন। সেখানে সামাজিক সংগঠনগুলোর নিবন্ধন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা অনেক বেশি এবং অধিকাংশ সংগঠনের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আমি মনে করি, এই নিবন্ধন ফি কমিয়ে সাধ্যের মধ্যে আনা হোক। যেহেতু সামাজিক সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের জন্যই কাজ করে থাকে, সে কারণে কোনো নিবন্ধন ফি না রাখাই উচিত। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি যথাযথভাবে ভেবে দেখবে।’

এ বিষয়ে জানতে চাইলে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিবন্ধন কমিটির সদস্যসচিব ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক তরিকুল হক বলেন, ‘আমরা একটি স্মারকলিপি পেয়েছি। সেখানে অনেকগুলো যৌক্তিক বিষয় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আমাদের একটি কমিটি রয়েছে। এখন আহ্বায়ক এ বিষয়ে সভা ডাকলে সেখানে আলোচনা হবে। যেহেতু আবেদনপত্র দেওয়া হয়েছে, সেহেতু এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।’

আরও পড়ুন

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
2
খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য
বিশ্ববিদ্যালয়

খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য

September 1, 2026
4
চিঠির পাতায় স্মৃতির হাতছানি, ববিতে বিশ্ব চিঠি দিবসে চিঠিপাঠ ও আবৃত্তির আয়োজন
বিশ্ববিদ্যালয়

চিঠির পাতায় স্মৃতির হাতছানি, ববিতে বিশ্ব চিঠি দিবসে চিঠিপাঠ ও আবৃত্তির আয়োজন

September 1, 2026
14
পবিপ্রবিতে ওবিই মূল্যায়নের গুণগত মান নিশ্চিতকরণে কর্মশালা
দুমকি

পবিপ্রবিতে ওবিই মূল্যায়নের গুণগত মান নিশ্চিতকরণে কর্মশালা

August 31, 2026
8
গভীর রাতে শেরে বাংলা হলে ছাত্রদলের নেতাকর্মীদের বিশৃঙ্খলা
বিশ্ববিদ্যালয়

গভীর রাতে শেরে বাংলা হলে ছাত্রদলের নেতাকর্মীদের বিশৃঙ্খলা

August 30, 2026
3
চেকের মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আবুল কালাম কারাগারে
বিশ্ববিদ্যালয়

চেকের মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আবুল কালাম কারাগারে

August 30, 2026
3

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In