• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বিশ্ববিদ্যালয়

গভীর রাতে শেরে বাংলা হলে ছাত্রদলের নেতাকর্মীদের বিশৃঙ্খলা

গণদাবী ডেস্ক

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 30, 2026
in বিশ্ববিদ্যালয়
0
গভীর রাতে শেরে বাংলা হলে ছাত্রদলের নেতাকর্মীদের বিশৃঙ্খলা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলে গভীর রাতে ছাত্রদলের কতিপয় নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী রাহি ইসলাম শুমনের সঙ্গে ছাত্রদলের সহ-সভাপতি সোহানুর রহমান সিফাতের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। রাহি ইসলাম শুমনও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত, তবে তাঁর কোনো পদ নেই বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ২টার দিকে শেরে বাংলা হলের নিচে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহি ইসলাম শুমনের সঙ্গে বিশৃঙ্খলায় জড়ান ছাত্রদলের সহ-সভাপতি সোহানুর রহমান সিফাতসহ ৮-১০ জন নেতাকর্মী। এ সময় সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

ঢাবি উপাচার্যের পবিপ্রবি পরিদর্শন, ফুলেল শুভেচ্ছা জানালেন উপাচার্য হেমায়েত জাহান

বিশৃঙ্খলার সময় ছাত্রদল সভাপতি মো. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সভাপতি রকি, সহ-সভাপতি সোহানুর রহমান, আকিব, রবিনসহ বেশ কয়েকজন ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীও ছিলেন বলে জানা গেছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার রাতে ভোলা রোডে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাহি ইসলাম শুমনের সঙ্গে ছাত্রদলের সহ-সভাপতি সোহানুর রহমান সিফাতের কথা কাটাকাটি হয়। পরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিফাত ৮-১০ জনকে সঙ্গে নিয়ে শুমনের রুমে যান। ওই সময় শুমন রুমে উপস্থিত ছিলেন না। পরে শুমন বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত ২টার দিকে ছাত্রদল সভাপতির নেতৃত্বে শেরে বাংলা হলের নিচে বিষয়টি মীমাংসার জন্য বসলে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাহি ইসলাম শুমন বলেন, “বুধবার রাতে ভোলা রোডে একটি বিষয় নিয়ে সোহানুর রহমান সিফাতের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরের দিন সকালে দুজনকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করার কথা বলেন ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন। কিন্তু সিফাত সকালে উপস্থিত না হয়ে রাত ১১টার দিকে ৮-১০ জনকে নিয়ে হলে আমার রুমে চলে আসেন। আমি তখন হলে ছিলাম না। আমার রুমমেটদের কাছে জানতে চান, ‘রাহি কোথায়, ওকে মিষ্টি খাওয়াবো।’ বিষয়টি নিয়ে আমি ছাত্রদল সভাপতিকে জানালে তিনি আমার বিভাগের এক সিনিয়রকে সঙ্গে নিয়ে শেরে বাংলা হলের নিচে বসেন বিষয়টি মীমাংসার জন্য। এ সময় ছাত্রদলের রবিন, সিফাত, আকিবসহ কয়েকজন আমার ওপর উত্তেজিত হন। পরে সেখানে রাষ্ট্রবিজ্ঞানের কিছু শিক্ষার্থী উপস্থিত হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরে বাংলা হলের নিচে রাত ২টার দিকে চিৎকার-চেঁচামেচি শোনা যায়। এ সময় কয়েকজনকে উত্তেজিত হয়ে গালিগালাজ করতেও শোনা যায়। তাঁদের মধ্যে ছাত্রদলের সহ-সভাপতি রবিন ও সোহানুর রহমান সিফাতকে বেশি উত্তেজিত দেখা যায় বলে জানান তাঁরা। একপর্যায়ে ছাত্রদল সভাপতির প্রতিও সোহানুর রহমান সিফাতকে উত্তেজিত হতে দেখা যায়।

অভিযুক্ত ছাত্রদল সহ-সভাপতি সোহানুর রহমান সিফাতকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, “এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। নবম ব্যাচের তাঁদের নিজেদের মধ্যে ব্যক্তিগত একটি ঝামেলা হয়েছিল। বিষয়টি তাঁরা নিজেরাই আবার মীমাংসা করে নিয়েছেন। এটা সমাধান হয়েছে।”

শেরে বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির বলেন, “আমি ঘটনা শুনেছি। ক্যাম্পাসে এসে উভয় পক্ষকে নিয়ে বসব, বিষয়টি সমাধানের জন্য।”

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের
বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

October 17, 2026
2
ঢাবি উপাচার্যের পবিপ্রবি পরিদর্শন, ফুলেল শুভেচ্ছা জানালেন উপাচার্য হেমায়েত জাহান
দুমকি

ঢাবি উপাচার্যের পবিপ্রবি পরিদর্শন, ফুলেল শুভেচ্ছা জানালেন উপাচার্য হেমায়েত জাহান

October 16, 2026
7
পবিপ্রবিতে স্যালারি বিলিং সফটওয়্যার উদ্বোধন, শিক্ষার্থীসেবায়ও আসছে অটোমেশন
দুমকি

পবিপ্রবিতে স্যালারি বিলিং সফটওয়্যার উদ্বোধন, শিক্ষার্থীসেবায়ও আসছে অটোমেশন

October 15, 2026
8
জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শনে পবিপ্রবির উপ-উপাচার্যসহ গবেষক দল
দুমকি

জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শনে পবিপ্রবির উপ-উপাচার্যসহ গবেষক দল

October 15, 2026
5
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য
বিশ্ববিদ্যালয়

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য

October 14, 2026
10
পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর এর নেতৃত্বে বাংলাদেশেী গবেষক দলের জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সফর
দুমকি

পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর এর নেতৃত্বে বাংলাদেশেী গবেষক দলের জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সফর

October 12, 2026
9
Next Post
বৃদ্ধাকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

বৃদ্ধাকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In