• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 11, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

র‍্যাগিংয়ে ‘জিরো টলারেন্স’ পবিপ্রবিতে, ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তি

গণদাবী ডেস্ক

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 24, 2026
in পটুয়াখালী, বিশ্ববিদ্যালয়
0
র‍্যাগিংয়ে ‘জিরো টলারেন্স’ পবিপ্রবিতে, ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তি
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তদের মধ্যে দুজনকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কারসহ সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদেরও অর্থদণ্ড, মুচলেকা ও বহিষ্কারের শাস্তি দেওয়া হয়েছে।

আরো পড়ুন

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, ৮ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড

আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডে বাংলায় চ্যাম্পিয়ন, স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর শাহরিয়ার রিফাত

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে দ্বিতীয় সেমিস্টারের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থী প্রথম সেমিস্টারের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবাগত শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে র‍্যাগিং করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে গত ২৪ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪২তম সভায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

শাস্তিপ্রাপ্ত ১৩ শিক্ষার্থীর মধ্যে প্রিয়ম কুমার সাহা ও মো. আসিফ জাহানকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অভিভাবকের উপস্থিতিতে প্রক্টর কার্যালয়ে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত শাস্তি অমান্য করলে তাদের তিন সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত রয়েছে।

এ ছাড়া তৌফিক হোসেন আলিফ, মনুয়িম তাজওয়ার মাহি, মো. আশরাফুল হক চৌধুরী, মো. সাকিব হোসেন মজুমদার, মো. মুমিনুল ইসলাম (লাবিব), উৎস বর্মন ও মো. নাহিমকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত ভঙ্গ করলে তাদের এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অন্যদিকে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জোবায়ের আহমেদ লিমন ও মো. রাজিব মিয়াকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড এবং মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত শর্ত অমান্য করলে তাদেরও এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হবে।

আরেক শিক্ষার্থী লক্ষন চন্দ্র রায়কে অভিভাবকের উপস্থিতিতে প্রক্টর কার্যালয়ে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে আরও বলা হয়েছে, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে কোনো শিক্ষার্থীর সম্পৃক্ততা প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে।

হল থেকে বহিষ্কৃত শিক্ষার্থীরা কোনোভাবেই ক্যাম্পাস বা হলে অবস্থান করতে পারবেন না। একই সঙ্গে অফিস আদেশ জারির ১৫ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত হিসাবে অর্থদণ্ডের টাকা জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, র‍্যাগিংমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে র‍্যাগিং প্রতিরোধে আরও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

আরও পড়ুন

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, ৮ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড
কলাপাড়া

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, ৮ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড

October 10, 2026
5
আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডে বাংলায় চ্যাম্পিয়ন, স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর শাহরিয়ার রিফাত
পটুয়াখালী

আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডে বাংলায় চ্যাম্পিয়ন, স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর শাহরিয়ার রিফাত

October 10, 2026
3
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদের বিক্ষোভ মিছিল
পটুয়াখালী

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদের বিক্ষোভ মিছিল

October 10, 2026
1
কলাপাড়ায় দখলদারদের থাবা, ধ্বংসের মুখে গঙ্গামতির ম্যানগ্রোভ বন
কলাপাড়া

কলাপাড়ায় দখলদারদের থাবা, ধ্বংসের মুখে গঙ্গামতির ম্যানগ্রোভ বন

October 10, 2026
2
স্বামীর নির্যাতনে হাসপাতালে কাতরাচ্ছেন রওশন আরা, বিচার দাবি 
গলাচিপা

স্বামীর নির্যাতনে হাসপাতালে কাতরাচ্ছেন রওশন আরা, বিচার দাবি 

October 10, 2026
3
পবিপ্রবিতে একাডেমিয়া–শিল্পখাত সহযোগিতা জোরদারে কর্মশালা ও সেমিনার
বিশ্ববিদ্যালয়

পবিপ্রবিতে একাডেমিয়া–শিল্পখাত সহযোগিতা জোরদারে কর্মশালা ও সেমিনার

October 10, 2026
6
Next Post
জিপিএ-৫ পেয়েও অনিশ্চিত ভবিষ্যৎ: অর্থাভাবে থমকে যাচ্ছে ফারজানার চিকিৎসক হওয়ার স্বপ্ন

জিপিএ-৫ পেয়েও অনিশ্চিত ভবিষ্যৎ: অর্থাভাবে থমকে যাচ্ছে ফারজানার চিকিৎসক হওয়ার স্বপ্ন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In