• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–কানাডা টানটান উত্তেজনা, বিদ্যুৎ-খনিজ বন্ধের হুমকি

গণদাবী ডেস্ক

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 25, 2026
in আন্তর্জাতিক
0
যুক্তরাষ্ট্র–কানাডা টানটান উত্তেজনা, বিদ্যুৎ-খনিজ বন্ধের হুমকি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ট্রাম্পের বাণিজ্যনীতির জবাবে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন কানাডার অন্টারিও প্রদেশের সরকারপ্রধান ডগ ফোর্ড।

আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কানাডায় তৈরি গাড়ি, ট্রাক, মোটর পার্টস ও ইস্পাতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর কয়েক ঘণ্টার মধ্যেই ডগ ফোর্ড যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন।

আরো পড়ুন

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

কোন দেশে ডিজেলের দাম কত?

ফোর্ড বলেন, ট্রাম্প যদি কানাডার উৎপাদনশিল্প ধ্বংসের চেষ্টা চালান, তাহলে যুক্তরাষ্ট্রকে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে। প্রয়োজনে অন্টারিও থেকে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহের মূল্য বাড়ানো কিংবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথাও বলেন তিনি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অন্টারিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ১৫ লাখ বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করে। ফলে কানাডার এমন হুমকি বিশেষ করে সীমান্তবর্তী মার্কিন অঙ্গরাজ্যগুলোর জন্য উদ্বেগ তৈরি করেছে।

ডগ ফোর্ডের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ফোর্ডের বক্তব্যকে ‘ফাঁকা বুলি’ বলে মন্তব্য করেন। পাশাপাশি কানাডার নেতাদের ‘সোজা লাইনে’ আসার হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র কানাডার তুলনায় অনেক বড়, ধনী ও শক্তিশালী দেশ এবং যুক্তরাষ্ট্রকে ছাড়া কানাডার টিকে থাকা কঠিন।

তবে ট্রাম্পের হুমকিতে পিছু হটার কোনো ইঙ্গিত দেননি ফোর্ড। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রাম্প যতই হুমকি দিন না কেন, তিনি তাঁর হুমকিকে ভয় পান না এবং তাঁর সামনে মাথা নত করবেন না।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ওয়াশিংটন কানাডার অটোমোবাইল শিল্পকে ধ্বংস করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে কানাডা সরে যাওয়ার পর তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘চেয়েছে অনেক বেশি, কিন্তু দিতে চেয়েছে খুব কম’।

তবে কানাডার সব প্রদেশ এখনই বিদ্যুৎ সরবরাহ বন্ধের মতো কঠোর পদক্ষেপে যেতে চাইছে না। কুইবেকের সরকারপ্রধান ক্রিস্টিন ফ্রেচেট বলেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের নতুন পর্যায়ে প্রবেশ করলেও এ ধরনের পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের জন্য কানাডার বিদ্যুৎ সরবরাহ গুরুত্বপূর্ণ হলেও জাতীয় পর্যায়ে এর ওপর নির্ভরতা তুলনামূলক কম। তবে নিউইয়র্ক, মিশিগান ও মিনেসোটাসহ সীমান্তবর্তী কয়েকটি অঙ্গরাজ্য কানাডার বিদ্যুতের ওপর বেশি নির্ভরশীল। বিশেষ করে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে কানাডার সরবরাহ এসব রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সব মিলিয়ে নতুন শুল্ক, বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি এবং পাল্টাপাল্টি কড়া বক্তব্যে যুক্তরাষ্ট্র–কানাডা বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

আরও পড়ুন

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন
আন্তর্জাতিক

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

September 23, 2026
2
কোন দেশে ডিজেলের দাম কত?
আন্তর্জাতিক

কোন দেশে ডিজেলের দাম কত?

September 21, 2026
4
বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাজারে বাড়ল লিটারে ২০ টাকা
আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাজারে বাড়ল লিটারে ২০ টাকা

September 21, 2026
4
জেন–জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদির নতুন রূপ
আন্তর্জাতিক

জেন–জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদির নতুন রূপ

August 24, 2026
3
নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি, বাংলাদেশি রাজু নিহত; আহত আরেক বাংলাদেশি
আন্তর্জাতিক

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি, বাংলাদেশি রাজু নিহত; আহত আরেক বাংলাদেশি

August 24, 2026
9
অভিন্ন ভবিষ্যতের সেমিনারে যোগ দিতে চীনের পথে আলতাফ হোসেন চৌধুরী
আন্তর্জাতিক

অভিন্ন ভবিষ্যতের সেমিনারে যোগ দিতে চীনের পথে আলতাফ হোসেন চৌধুরী

August 24, 2026
8
Next Post
আদালতের প্রভাব খাটিয়ে প্রতিবেশীর জমি দখলের চেষ্টা, রেকর্ড কিপারের বিরুদ্ধে অভিযোগ

আদালতের প্রভাব খাটিয়ে প্রতিবেশীর জমি দখলের চেষ্টা, রেকর্ড কিপারের বিরুদ্ধে অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In