• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home আন্তর্জাতিক

গাজায় কবরের জায়গাও ফুরিয়ে গেছে, দাদার কবরে বাবাকে দাফন

গণদাবী ডেস্ক

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 23, 2026
in আন্তর্জাতিক
0
গাজায় কবরের জায়গাও ফুরিয়ে গেছে, দাদার কবরে বাবাকে দাফন
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গাজায় কবরের জায়গাও ফুরিয়ে গেছে, দাদার কবরে বাবাকে দাফন!

আন্তর্জাতিক ডেস্ক:

আরো পড়ুন

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

কোন দেশে ডিজেলের দাম কত?

গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ, ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির ভয়াবহতায় এবার মৃতদের দাফনের জায়গাও সংকটাপন্ন হয়ে পড়েছে। ইসরাইলি হামলায় বহু কবরস্থান ধ্বংস হওয়া এবং বিপুলসংখ্যক মানুষের মৃত্যুর কারণে স্বজনদের দাফন করতে গিয়ে পরিবারগুলোকে পুরোনো কবর পুনর্ব্যবহার, অস্থায়ী কবর তৈরি কিংবা ধ্বংসস্তূপের মধ্যেই মরদেহ সমাহিত করার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

গাজা সিটির জেইতুন এলাকায় গত ১০ জুন ইসরাইলি নিয়ন্ত্রিত ‘ইয়েলো লাইন’-এর কাছে গুলিতে নিহত হন ৪০ বছর বয়সী মোহাম্মদ আল-সাওহি। তাঁর ছেলে ওমর আল-সাওহি বাবাকে দাফন করতে জেইতুন কবরস্থানে গেলে দেখতে পান, নতুন কবর তৈরির মতো প্রায় কোনো জায়গাই অবশিষ্ট নেই।

যুদ্ধের মধ্যে কবরগুলো এত ঘন হয়ে গেছে যে অনেক কবরের স্থায়ী কোনো চিহ্নও নেই। কোথাও একটি পাথর কিংবা কাগজে মৃত ব্যক্তির নাম লিখে রাখা হয়েছে। অনেক মরদেহ বালুর নিচে দাফন করা হয়েছে বলেও জানা গেছে।

ওমরের ভাষ্য অনুযায়ী, একটি নতুন কবর তৈরিতে প্রায় ৫০০ শেকেল বা ১৬৭ ডলার প্রয়োজন হলেও সেই অর্থ জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব হয়নি। জায়গার সংকটও ছিল প্রকট। শেষ পর্যন্ত বাবাকে তাঁর দাদার কবরে দাফন করতে বাধ্য হন তিনি।

ধ্বংসস্তূপেও হচ্ছে দাফন

যুদ্ধের কারণে গাজার হাসপাতাল, পৌরসভা ও অন্যান্য নাগরিক সেবা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান হামলার ঝুঁকির কারণে অনেক মরদেহ সময়মতো উদ্ধার ও শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে বহু মানুষ দীর্ঘ সময় নিখোঁজ হিসেবেও তালিকাভুক্ত ছিলেন।

যুদ্ধের বিভিন্ন পর্যায়ে বাড়ির আঙিনা, তাঁবু, আশ্রয়শিবির, স্কুল ও হাসপাতালের প্রাঙ্গণেও অস্থায়ীভাবে মরদেহ দাফন করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতির পর হামলার মাত্রা কিছুটা কমলে অনেক পরিবার এসব অস্থায়ী কবর ও ধ্বংসস্তূপ থেকে স্বজনদের মরদেহ উদ্ধার করে পুনরায় দাফনের উদ্যোগ নেয়।

গাজার কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতির পরও অন্তত ১ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের প্রত্যেকের জন্য নতুন করে দাফনের জায়গা প্রয়োজন হয়েছে। এ ছাড়া হাসপাতালগুলোর প্রাঙ্গণে থাকা সাতটি গণকবর থেকে ৫২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ধ্বংস হয়েছে ৪০টির বেশি কবরস্থান

দাফনের জায়গার সংকটের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কবরস্থান ধ্বংস। গাজার ধর্মীয় ও ওয়াক্ফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর ৪০টির বেশি কবরস্থান ধ্বংস হয়েছে।

ইসরাইলি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে কবরস্থানে প্রবেশের ওপর বিধিনিষেধ থাকায় অনেক পরিবার স্বজনদের দাফন করতেও সমস্যায় পড়ছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে ব্যাপক বাস্তুচ্যুতির কারণে আগে কবরস্থান হিসেবে ব্যবহৃত কিছু এলাকাও এখন আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। কবরের ফলক ও নির্মাণসামগ্রীর সংকটে বেড়েছে দাফনের খরচও।

গাজার কর্তৃপক্ষের হিসাবে, বর্তমানে একটি মরদেহ দাফনে ৭০০ থেকে ১ হাজার শেকেল, অর্থাৎ প্রায় ২৩৫ থেকে ৩৩৫ ডলার পর্যন্ত খরচ হচ্ছে। স্থায়ী ফলক তৈরি করতে না পেরে অনেকেই ধ্বংস হওয়া ভবনের ইট-পাথর, কাদা কিংবা ঢেউটিন দিয়ে কবর চিহ্নিত করছেন।

৬০ কবর থেকে প্রায় ৬ হাজার!

খান ইউনিসের একটি কবরস্থানের কর্মী তাফেশ যুদ্ধের ভয়াবহতার আরেকটি নির্মম চিত্র তুলে ধরেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে ওই কবরস্থানে ছিল প্রায় ৬০টি কবর। এখন সেখানে কবরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ হাজারে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

যুদ্ধের এক পর্যায়ে তাঁকে প্রতিদিন প্রায় ৩৫টি নতুন কবর প্রস্তুত করতে হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও নবজাতকও রয়েছে।

কখনো কোনো বাড়ি, গাড়ি কিংবা তাঁবু ইসরাইলি হামলায় পুরোপুরি ধ্বংস হলে একই পরিবারের একাধিক সদস্যের মরদেহ একসঙ্গে কবরস্থানে নিয়ে আসা হয়েছে।

গাজার বর্তমান বাস্তবতায় তাই যুদ্ধের ভয়াবহতা শুধু জীবিত মানুষের ক্ষুধা, বাস্তুচ্যুতি ও ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ নেই—মৃত স্বজনের জন্য একটি নিরাপদ কবরের জায়গা পাওয়াও এখন বহু পরিবারের কাছে এক নির্মম সংগ্রাম।

আরও পড়ুন

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন
আন্তর্জাতিক

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

September 23, 2026
2
কোন দেশে ডিজেলের দাম কত?
আন্তর্জাতিক

কোন দেশে ডিজেলের দাম কত?

September 21, 2026
4
বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাজারে বাড়ল লিটারে ২০ টাকা
আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাজারে বাড়ল লিটারে ২০ টাকা

September 21, 2026
4
যুক্তরাষ্ট্র–কানাডা টানটান উত্তেজনা, বিদ্যুৎ-খনিজ বন্ধের হুমকি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–কানাডা টানটান উত্তেজনা, বিদ্যুৎ-খনিজ বন্ধের হুমকি

August 25, 2026
2
জেন–জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদির নতুন রূপ
আন্তর্জাতিক

জেন–জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদির নতুন রূপ

August 24, 2026
3
নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি, বাংলাদেশি রাজু নিহত; আহত আরেক বাংলাদেশি
আন্তর্জাতিক

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি, বাংলাদেশি রাজু নিহত; আহত আরেক বাংলাদেশি

August 24, 2026
9
Next Post
অভিন্ন ভবিষ্যতের সেমিনারে যোগ দিতে চীনের পথে আলতাফ হোসেন চৌধুরী

অভিন্ন ভবিষ্যতের সেমিনারে যোগ দিতে চীনের পথে আলতাফ হোসেন চৌধুরী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In