• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

পবিপ্রবির ক্যাফেটেরিয়ায় পর্দানশীন নারী শিক্ষার্থীদের জন্য ‘পর্দা কর্নার’ চালু

notesofatik by notesofatik
October 13, 2025
in দুমকি, পটুয়াখালী
0
পবিপ্রবির ক্যাফেটেরিয়ায় পর্দানশীন নারী শিক্ষার্থীদের জন্য ‘পর্দা কর্নার’ চালু
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পবিপ্রবি প্রতিনিধি: ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শালীনতা ও নারীর মর্যাদা রক্ষার উদাহরণ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় উদ্বোধন করা হয়েছে ‘পর্দা কর্নার’। পর্দানশীল নারী শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ‘পর্দা কর্নার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এছাড়াও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, আইন অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, পরিচালক (শরীর চর্চা) ড. মোঃ আমিনুল ইসলাম টিটো, ডেপুটি রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক, সহকারী প্রক্টর ড. মুহাম্মদ ইকবাল হোসেন এবং ছাত্র শিবির পবিপ্রবি শাখার সভাপতি জান্নাতীন নাঈম জীবনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনি জানান, নারী শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বিবেচনা করেই তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

শিক্ষার্থী আফিয়া আক্তার বলেন,“আমাদের জন্য আলাদা পর্দা কর্নার চালুর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আগে ছেলেদের ভিড়ে ক্যাফেটেরিয়ায় ঢোকা বা খাওয়া অস্বস্তিকর ছিল। এখন আমরা নির্বিঘ্নে ও আরামদায়কভাবে বসে খাবার গ্রহণ করতে পারব, একইসঙ্গে আমাদের ধর্মীয় মূল্যবোধও রক্ষা পাবে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও সম্মানজনক পরিবেশ তৈরি করা আমাদের প্রশাসনের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ নিঃসন্দেহে সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।”

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি আধুনিক বিশ্ববিদ্যালয় তখনই প্রকৃত অর্থে উন্নত হয়, যখন সেখানে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানানো হয়। এই ‘পর্দা কর্নার’ তারই প্রতীক। এটি নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান ও সহমর্মিতার এক মানবিক উদাহরণ।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়—এটি নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের এক আলোকিত অঙ্গন। আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর প্রকৃত শিক্ষা তখনই পূর্ণতা পায়, যখন তার চরিত্র, শালীনতা ও সংস্কৃতির মধ্যে আলোর সংযোগ ঘটে। ইসলামে নারীর মর্যাদা সর্বোচ্চ। নারী আমাদের সমাজের অর্ধাংশ, তাদের প্রতি সম্মান প্রদর্শন মানে গোটা মানবতার প্রতি সম্মান প্রদর্শন। আজ যে ‘পর্দা কর্নার’ উদ্বোধন হলো, এটি সেই সম্মান ও মর্যাদারই বাস্তব প্রতিফলন। এখন আমাদের পর্দানশীল নারী শিক্ষার্থীরা নিশ্চিন্তে, আরামদায়ক ও নিরাপদ পরিবেশে খাবার গ্রহণ করতে পারবে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই পবিপ্রবি শাখা ছাত্রদলের সদস্যদের, যারা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এমন একটি সময়োপযোগী, মানবিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল উদ্যোগ গ্রহণ করেছে। এটি ধর্মীয় চেতনা ও আধুনিক শিক্ষার এক সুন্দর সেতুবন্ধন। আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াসহ অন্যান্য সুবিধার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আগামী দিনে পবিপ্রবি হবে এমন একটি শিক্ষাঙ্গন, যেখানে নৈতিকতা, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য মিলেমিশে থাকবে এক অবিচ্ছেদ্য সুরে।”

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দু’দশক দশক পর এমন মানবিক উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে প্রশংসার ঢেউ। অনেকেই বলছেন—এটি কেবল একটি ‘কর্নার’ নয়, বরং এটি নৈতিকতা, শালীনতা ও বিশ্বাসের সমন্বয়ে গঠিত এক নতুন সামাজিক সংস্কৃতির সূচনা। ইসলামের শালীনতা, নারীর মর্যাদা ও আধুনিক শিক্ষার সংমিশ্রণে পবিপ্রবির এই উদ্যোগ যেন হয়ে ওঠে অন্যসব শিক্ষাঙ্গনের জন্য অনুপ্রেরণার বাতিঘর—এমন প্রত্যাশা সকলের।

আরও পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

September 6, 2026
81
দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক
দশমিনা

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

September 6, 2026
7
বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু
দশমিনা

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

September 6, 2026
8
পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

September 6, 2026
4
পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
পটুয়াখালী

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

September 6, 2026
4
কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে
কলাপাড়া

কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে

September 6, 2026
11
Next Post
পটুয়াখালীতে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

পটুয়াখালীতে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In