• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান

মোঃ বেলাল হোসেন, বাকেরগঞ্জ

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 24, 2026
in পটুয়াখালী
0
বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাস্তবায়িত, চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে প্রেস ব্রিফিং করেছেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জে সংসদ সদস্যের বাসভবনে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, সড়ক যোগাযোগ, নদীভাঙন রোধসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

আরো পড়ুন

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, ৮ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড

আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডে বাংলায় চ্যাম্পিয়ন, স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর শাহরিয়ার রিফাত

প্রেস ব্রিফিংয়ে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় ইট সোলিং, মাটির রাস্তা, স্টেডিয়াম ও মাঠ ভরাট, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও ক্লাব সংস্কার, বিভিন্ন প্রতিষ্ঠানে টয়লেট ও অজুখানা নির্মাণ, স্কুল-কলেজ সংস্কার এবং কালভার্ট নির্মাণসহ মোট ১৬৬টি প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পে নগদ অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ রয়েছে।

এ ছাড়া খাল খনন ও পুনঃখননের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), পানি উন্নয়ন বোর্ড এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প চলমান ও প্রস্তাবিত রয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কলেজ, স্কুল ও মাদ্রাসা সংস্কার এবং একটি নতুন স্কুল ভবন নির্মাণের প্রকল্পও রয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও বিশেষ তহবিল থেকে নগদ অনুদান, খাদ্যশস্য বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে সহায়তার তথ্যও তুলে ধরা হয়।

স্বাস্থ্য ও জনস্বাস্থ্য খাতে ১ হাজার ১০৫টি টুইন-পিট টয়লেট, চারটি কমিউনিটি টয়লেট, একটি ওভারহেড ট্যাংক এবং ১১৩টি গভীর নলকূপের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন করে ৩৫৫ জনকে বয়স্ক ভাতা, ৪১৭ জনকে বিধবা ভাতা এবং ১ হাজার ৫৩৯ জনকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার তথ্য দেওয়া হয়। নারী ও শিশু উন্নয়ন খাতে ৩ হাজার ৩০৯ জনকে ভিজিডি কার্ড প্রদান, নারী প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ এবং কিশোর-কিশোরী ক্লাব কার্যক্রমের তথ্যও তুলে ধরা হয়।

কৃষি খাতে ২ হাজার ৮৪০ জন কৃষকের জন্য কৃষক কার্ড, ৭ হাজার ৮০০টি চারা, ১১ মেট্রিক টন ধানবীজ এবং ১২০ দশমিক ৪ মেট্রিক টন জৈব সার বিতরণের তথ্য জানানো হয়। মৎস্য খাতে ৫৫০ কেজি পোনা অবমুক্তকরণসহ ঝিনুক চাষ ও খাঁচায় মাছ চাষের প্রকল্প রয়েছে।

এলজিইডির আওতায় প্রস্তাবিত কার্পেটিং সড়ক, মসজিদ-মন্দির সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ এবং ড্রেন, পার্ক ও সেতু নির্মাণের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরা হয়। পৌরসভা উন্নয়নের আওতায় কার্পেটিং ও আরসিসি রাস্তা নির্মাণ, ড্রেন, পার্ক ও সেতু নির্মাণ, মার্কেট ও সাইক্লোন সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

যুব উন্নয়ন খাতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও ঋণ প্রদানের কর্মসূচির তথ্যও তুলে ধরা হয়। পাশাপাশি ২০ হাজার বৃক্ষরোপণ, হেরিংবোন বন্ড রাস্তা, সেতু-কালভার্ট নির্মাণ ও নদীভাঙন রোধে বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রেস ব্রিফিংয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, সদস্য মিজানুর রহমান চুন্নু, চেয়ারম্যান হারুন অর রশিদ শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বাকেরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, ৮ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড
কলাপাড়া

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, ৮ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড

October 10, 2026
3
আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডে বাংলায় চ্যাম্পিয়ন, স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর শাহরিয়ার রিফাত
পটুয়াখালী

আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডে বাংলায় চ্যাম্পিয়ন, স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর শাহরিয়ার রিফাত

October 10, 2026
3
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদের বিক্ষোভ মিছিল
পটুয়াখালী

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদের বিক্ষোভ মিছিল

October 10, 2026
1
কলাপাড়ায় দখলদারদের থাবা, ধ্বংসের মুখে গঙ্গামতির ম্যানগ্রোভ বন
কলাপাড়া

কলাপাড়ায় দখলদারদের থাবা, ধ্বংসের মুখে গঙ্গামতির ম্যানগ্রোভ বন

October 10, 2026
2
স্বামীর নির্যাতনে হাসপাতালে কাতরাচ্ছেন রওশন আরা, বিচার দাবি 
গলাচিপা

স্বামীর নির্যাতনে হাসপাতালে কাতরাচ্ছেন রওশন আরা, বিচার দাবি 

October 10, 2026
3
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে পটুয়াখালীতে এমপ্যাথী হাসপাতালের র‍্যালি ও সমাবেশ
পটুয়াখালী

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে পটুয়াখালীতে এমপ্যাথী হাসপাতালের র‍্যালি ও সমাবেশ

October 10, 2026
5
Next Post
কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In