• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী বাউফল

বাউফলে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন

মিজানুর রহমান, বাউফল

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 20, 2026
in বাউফল
0
বাউফলে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় এক কর্মচারীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আড়াই শতাধিক ব্যবসায়ী।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন।

আরো পড়ুন

বাউফলে জমির অধিকার চাওয়ায় বিভিন্ন মামলা দিয়ে হয়রানির অভিযোগ

বাউফলে বিলবিলাস স্কুলের সভাপতি পবিপ্রবির মাহফুজুর রহমান সবুজ

দুপুর সাড়ে ১২টার দিকে ঘণ্টাব্যাপী কালাইয়া সুন্দরী সিনেমা হলের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কালাইয়া বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহিদুল হক, মো. মোশারেফ হোসেন ও মো. আমিনুল ইসলাম প্রমুখ।

ব্যবসায়ীদের অভিযোগ, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মো. ইয়াছিন হাওলাদার, কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিসান, মো. সোহানসহ আরও কয়েকজনের চাঁদাবাজিতে তাঁরা অতিষ্ঠ। ব্যবসায়ীরা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।

ফার্নিচার ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, গত সোমবার তাঁর কাছে ছাত্রদলের নেতারা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কালাইয়া বাজারে ব্যবসা করতে দেওয়া হবে না এবং মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, গুড় ব্যবসায়ী আমিনুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তাঁরা। চাঁদা না দেওয়ায় তাঁকে মারধর করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

ব্যবসায়ী আমিনুল ইসলাম অভিযোগ করেন, তিনি সরকারি জায়গায় বসে গুড়ের ব্যবসা করেন। বেশ কিছুদিন ধরে ছাত্রদল নেতা ইয়াছিনের নেতৃত্বে কয়েকজন তাঁর দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। সরকারি জায়গায় ব্যবসা করতে হলে তাঁদের টাকা দিতে হবে, অন্যথায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আমিনুল ইসলাম বলেন, তিনি ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁর পক্ষে চাঁদা দিয়ে ব্যবসা করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তাঁরা তা মানতে নারাজ। গতকাল বুধবার (১৯ আগস্ট) বিকেলে তিনি দোকান বন্ধ করে কালাইয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ল্যাংড়া মুন্সির সেতু এলাকায় পৌঁছালে ইয়াছিন ও সোহান তাঁর পথরোধ করেন। পরে তাঁকে একটু দূরে নিয়ে মারধর করে আহত করা হয় এবং তাঁর সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ বিষয়ে বাড়াবাড়ি করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ ঘটনায় তিনি বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. ইয়াছিন হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয়। সোহানও এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নন। এটি জামায়াত-শিবিরের ষড়যন্ত্র।’

কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিসানের মুঠোফোন নম্বর বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘তিনি চট্টগ্রামে ছিলেন। এ বিষয়ে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

বাউফলে জমির অধিকার চাওয়ায় বিভিন্ন মামলা দিয়ে হয়রানির অভিযোগ
বাউফল

বাউফলে জমির অধিকার চাওয়ায় বিভিন্ন মামলা দিয়ে হয়রানির অভিযোগ

October 4, 2026
2
বাউফলে বিলবিলাস স্কুলের সভাপতি পবিপ্রবির মাহফুজুর রহমান সবুজ
পটুয়াখালী

বাউফলে বিলবিলাস স্কুলের সভাপতি পবিপ্রবির মাহফুজুর রহমান সবুজ

October 4, 2026
14
ঢাকার সংরক্ষিত নারী আসন শূন্য, বাউফলে সালমা আলম লিলিকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা
পটুয়াখালী

ঢাকার সংরক্ষিত নারী আসন শূন্য, বাউফলে সালমা আলম লিলিকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা

October 1, 2026
32
বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ
পটুয়াখালী

বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

September 27, 2026
10
বাউফলে নুরাইনপুর বাজারের প্রধান সড়কের বেহাল দশা, জনদুর্ভোগে হাজারো মানুষ
পটুয়াখালী

বাউফলে নুরাইনপুর বাজারের প্রধান সড়কের বেহাল দশা, জনদুর্ভোগে হাজারো মানুষ

September 26, 2026
13
বাউফল প্রেসক্লাবে এমপি শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পটুয়াখালী

বাউফল প্রেসক্লাবে এমপি শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

September 25, 2026
11
Next Post
কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In