• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, October 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলে ছেঁড়া বিদ্যুতের তারে পেঁচিয়ে যুবকের মৃত্যু

বাউফল প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 17, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলে ছেঁড়া বিদ্যুতের তারে পেঁচিয়ে যুবকের মৃত্যু
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর কেশবপুর গ্রামে ছেঁড়া বিদ্যুতের তারে পেঁচিয়ে মোঃ ইউসুফ (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে কেশবপুর এনএস মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পূর্ব পাশে বক্তার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ ইউসুফ উত্তর কেশবপুর গ্রামের মোঃ এচাহাক রাড়ীর ছেলে।

আরো পড়ুন

পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে বহিষ্কার

দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার বিকেলে দুর্ঘটনাজনিত কারণে এলাকায় পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ছেঁড়া তারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকার বিষয়টি স্থানীয় সাধারণ জনগণ তাৎক্ষণিকভাবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কর্মীদের জানান। স্থানীয়দের দাবি, বিষয়টি অবহিত করার পরও পল্লী বিদ্যুতের কোনো কর্মী ঘটনাস্থলে এসে ছেঁড়া তারটি মেরামত, অপসারণ কিংবা নিরাপদ করার ব্যবস্থা নেননি।

স্থানীয়দের অভিযোগ, ছেঁড়া তারটি দীর্ঘ সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকার পরও বিদ্যুৎ সংযোগ চালু রাখা হয়। এর ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এরই মধ্যে সোমবার দুপুরে মোঃ ইউসুফ ওই এলাকায় গেলে ছেঁড়া বিদ্যুতের তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ছেঁড়া বৈদ্যুতিক তারের বিষয়টি আগে থেকেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারটি সংস্কার বা অপসারণ করা হলে এই দুর্ঘটনা এবং একজন মানুষের প্রাণহানি এড়ানো সম্ভব ছিল।

স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণেই শেষ পর্যন্ত মোঃ ইউসুফের প্রাণহানি ঘটেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, জনবহুল এলাকায় ছেঁড়া বৈদ্যুতিক তার পড়ে থাকার পরও দ্রুত ব্যবস্থা না নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন দ্রুত সংস্কার, ছেঁড়া তারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।

বাউফল থানা সূত্রে জানা যায়, ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

আরও পড়ুন

পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে বহিষ্কার
পটুয়াখালী

পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে বহিষ্কার

October 6, 2026
21
দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
দুমকি

দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

October 6, 2026
5
মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
পটুয়াখালী

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

October 5, 2026
4
ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা
পটুয়াখালী

ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা

October 5, 2026
6
মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
পটুয়াখালী

মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

October 5, 2026
4
দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু
দশমিনা

দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু

October 5, 2026
21
Next Post
দুমকিতে চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ফারুকের মতবিনিময় সভা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

দুমকিতে চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ফারুকের মতবিনিময় সভা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In