• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 27, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের ‘স্বপ্নের ঠিকানা’র ঘরের দলিল সম্পন্ন

মেজবাহউদ্দিন মান্নু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 13, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের ‘স্বপ্নের ঠিকানা’র ঘরের দলিল সম্পন্ন
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অবশেষে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের ‘স্বপ্নের ঠিকানা’ পুনর্বাসন পল্লীর ঘরের দলিল সম্পন্ন হয়েছে। দীর্ঘ আট বছর অপেক্ষার পর জমির মালিকানার দলিল পাওয়ার পথ খুলে যাওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারগুলোর মধ্যে।

২০১৮ সালের ২৭ অক্টোবর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ‘স্বপ্নের ঠিকানা’ পুনর্বাসন পল্লীর ঘর হস্তান্তর করা হলেও এতদিন মালিকানার দলিল বুঝে পাননি তারা। এ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন।

আরো পড়ুন

মির্জাগঞ্জে বিএনপির “সুধী সমাবেশ ” অনুষ্ঠিত

পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে গবেষণাগার উদ্বোধন 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ জুলাই ১২১টি পরিবারের দলিল সম্পন্ন হয়। বাকি নয়টি পরিবারের দলিলও আজ ১৩ আগস্ট সম্পন্ন হয়েছে। নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিছুদিনের মধ্যেই দলিলগুলো সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

দলিলে উল্লেখ করা হয়েছে, ‘এ’ টাইপের ৮২টি পরিবারকে সাড়ে সাত শতক এবং ‘বি’ টাইপের ৪৮টি পরিবারকে পাঁচ দশমিক ৫৫ শতক জমিসহ সেমিপাকা বসতঘর দেওয়া হয়েছে। নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির পক্ষে দলিলে দাতা হিসেবে স্বাক্ষর করেছেন কোম্পানির সচিব বিমল চন্দ্র রায়।

তবে দলিল সম্পন্ন হলেও পুনর্বাসন পল্লীর বাসিন্দাদের অভিযোগ, তাদের নানা সমস্যা এখনো কাটেনি। ২০১৮ সালের অক্টোবরে ঘরে বসতি স্থাপন শুরু হলেও অধিকাংশ পরিবারের সব সদস্যের থাকার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই। বর্তমানে অনেক ঘর জরাজীর্ণ হয়ে পড়েছে। পলেস্তারা খসে পড়ছে, ড্রেনেজ ব্যবস্থার সমস্যায় বৃষ্টির পানি জমে থাকে। মশার উপদ্রবও রয়েছে। গভীর নলকূপগুলোর অধিকাংশই অকেজো। পুকুরের পাড়ও বিভিন্ন স্থানে ভেঙে গেছে।

বাসিন্দারা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অন্তত অর্ধেক বর্তমানে পুনর্বাসন পল্লীতে থাকছেন না। বিশেষ করে জেলে ও কৃষক পরিবারগুলো বসতভিটা, কৃষিজমি ও পেশা হারিয়ে অন্যত্র গিয়ে শ্রমজীবী হিসেবে কাজ করছেন। ফলে যে ‘স্বপ্নের ঠিকানা’কে ঘিরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন তারা, সেটিই অনেকের কাছে এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

বি-১৮ নম্বর ঘরের বাসিন্দা জামাল মৃধা জানান, তিন ছেলেকে নিয়ে পাঁচজনের পরিবার কোনোভাবে ওই ঘরে বসবাস করছেন। দাশের হাওলা গ্রামে দুই ভাই ও পাঁচ বোনের প্রায় আট একর কৃষিজমি ছিল তাদের। কৃষিকাজের পাশাপাশি মাছ চাষ ও গবাদিপশু পালন করে বছরে ৮-৯ লাখ টাকা আয় করতেন। ২০১৫ সালে উচ্ছেদের পর পুনর্বাসিত হলেও গত ১২ বছর ধরে তিনি বেকার। বিদ্যুৎকেন্দ্রেও কোনো কর্মসংস্থান হয়নি বলে অভিযোগ তার।

জামাল মৃধার দাবি, ২০১৫ সালে তাদের এলাকায় প্রতি শতক জমি প্রায় ২০ হাজার টাকায় বিক্রি হলেও ক্ষতিপূরণ হিসেবে প্রতি শতকে ৫ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৮০০ টাকা দেওয়া হয়েছে। বর্তমানে একই জমির দাম কমপক্ষে ৩৩ হাজার টাকা।

এ-৪১ নম্বর ঘরের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্লা তার ঘরের সামনের কার্নিশ, ভাঙা সিঁড়ি ও উঠে যাওয়া মেঝের পলেস্তারা দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, নিম্নমানের বালু দিয়ে কাজ করায় ঘর ও স্থাপনার বিভিন্ন অংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।

এ-৪৬ নম্বর ঘরের বাসিন্দা ও টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান জানায়, হাত দিয়ে ধাক্কা দিলেই দেয়ালের পলেস্তারা উঠে যায়। বৃষ্টির সময় পুনর্বাসন পল্লীর রাস্তায় হাঁটুসমান পানি জমে যায় বলেও অভিযোগ বাসিন্দাদের।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পুনর্বাসন পল্লী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাসিন্দা মো. অলিউর রহমান নিপু বলেন, বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ তাদের সঙ্গে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তার অধিকাংশই বাস্তবায়ন হয়নি। চারটি দোকানঘর এখনো কাউকে হস্তান্তর করা হয়নি। কাঁচাবাজারও চালু হয়নি। ফলে বর্তমানে এখানকার বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন।

বাসিন্দাদের দাবি, বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকলেও পুনর্বাসন পল্লীর বাসিন্দাদের লোডশেডিংয়ের মধ্যে রাখা হয়। তারা প্রতি ঘরে অন্তত ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মওকুফের দাবি জানিয়েছেন।

নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ডিজিএম (ফাইন্যান্স) এবং ‘স্বপ্নের ঠিকানা’ পল্লীর বাসিন্দাদের জমির মালিকানার দলিল সম্পাদন কমিটির আহ্বায়ক মাহমুদুন নবী জানান, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র ও ক্ষতিগ্রস্তদের আবাসন পল্লীর জন্য একই সঙ্গে জমি অধিগ্রহণ করা হয়েছিল। জমির শ্রেণি পরিবর্তনসহ বিভিন্ন জটিলতার কারণে দলিল সম্পাদনে সময় লেগেছে। এখন দলিল সম্পন্ন হয়েছে, পরবর্তী সময়ে তা বাসিন্দাদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, কলাপাড়ার ধানখালী ইউনিয়নের দুটি মৌজায় প্রায় ১৬ একর জমির ওপর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের জন্য ‘স্বপ্নের ঠিকানা’ পুনর্বাসন পল্লী নির্মাণ করা হয়। এখানে পাঁচ শতক জমির ওপর ১ হাজার বর্গফুট আয়তনের ৪৮টি এবং আট শতক জমির ওপর ১ হাজার ২০০ বর্গফুট আয়তনের ৮২টি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন

মির্জাগঞ্জে বিএনপির “সুধী সমাবেশ ” অনুষ্ঠিত
পটুয়াখালী

মির্জাগঞ্জে বিএনপির “সুধী সমাবেশ ” অনুষ্ঠিত

September 27, 2026
9
পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে গবেষণাগার উদ্বোধন 
দুমকি

পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে গবেষণাগার উদ্বোধন 

September 27, 2026
11
বিয়ের ঘটনায় ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, দুই সাংবাদিক কারাগারে
পটুয়াখালী

বিয়ের ঘটনায় ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, দুই সাংবাদিক কারাগারে

September 27, 2026
13
কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত
কুয়াকাটা

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

September 27, 2026
4
বিশ্ব নদী দিবস-২০২৬ ; কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন
কলাপাড়া

বিশ্ব নদী দিবস-২০২৬ ; কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

September 27, 2026
3
ইজিবাইকসহ সড়কে আটকে স্বামী ও প্রসূতিকে মারধর, হাসপাতালের গেটেই মৃত সন্তান প্রসব
কলাপাড়া

ইজিবাইকসহ সড়কে আটকে স্বামী ও প্রসূতিকে মারধর, হাসপাতালের গেটেই মৃত সন্তান প্রসব

September 27, 2026
5
Next Post
পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিংয়ের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিংয়ের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In