• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পিরোজপুর

কাউখালীতে মাদক-চাঁদাবাজি-সন্ত্রাস প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

কাউখালী প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 9, 2026
in পিরোজপুর
0
কাউখালীতে মাদক-চাঁদাবাজি-সন্ত্রাস প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুরের কাউখালীতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কাউখালী থানার আয়োজনে থানা প্রাঙ্গণের অস্থায়ী সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

কাউখালীতে গাছের চারা বিতরণ করল আলোর দিশারী ফাউন্ডেশন

কাউখালীতে খাবার হোটেলে নিম্নমানের বাসি-পচা খাবার বিক্রি/ স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।

কাউখালী থানার এসআই মোঃ মাসুদ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।

সভায় বক্তব্য রাখেন, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাফিউল আজম দুলাল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হক, শেখ রিয়াজ আহমেদ নাহিদ, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টন, আমরাজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শ্যামলী রানী, ইউপি সদস্য কাজী সালাউদ্দিন, মেহেদী হাসান রুবেল ও মোঃ শাহিন, উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান মিন্টু, ইকবাল হোসেন, শহিদুল আলম বাদল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করলেও অনেক ক্ষেত্রে গ্রেপ্তারের পর অল্প সময়ের মধ্যেই তারা জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এতে মাদকবিরোধী কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন, পেশাদার মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে সামাজিক ও যোগাযোগের সম্পর্ক ছিন্ন করে তাদের বয়কট করতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, “মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ বা ইভটিজিংয়ের ঘটনা ঘটলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “পেশাদার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও বাড়াতে হবে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “কাউখালীকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, “কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তার বিষয়ে পুলিশকে তথ্য দিন। তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করা এবং তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ নিরুৎসাহিত করা প্রয়োজন। একই সঙ্গে চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধেও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ওসি আনোয়ার হোসেন আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চায়। অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় যত বাড়বে, কাউখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তত ভালো থাকবে।

সভায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ-জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন

কাউখালীতে গাছের চারা বিতরণ করল আলোর দিশারী ফাউন্ডেশন
পিরোজপুর

কাউখালীতে গাছের চারা বিতরণ করল আলোর দিশারী ফাউন্ডেশন

September 25, 2026
3
কাউখালীতে খাবার হোটেলে নিম্নমানের বাসি-পচা খাবার বিক্রি/ স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ
পিরোজপুর

কাউখালীতে খাবার হোটেলে নিম্নমানের বাসি-পচা খাবার বিক্রি/ স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

September 24, 2026
3
কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত
পিরোজপুর

কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

September 24, 2026
0
কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুর

কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
2
কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা ও মাদকের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর কঠোর বার্তা
পিরোজপুর

কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা ও মাদকের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর কঠোর বার্তা

September 22, 2026
2
কাউখালীতে শিক্ষক সংকটে কাঙাল দুই সরকারি বিদ্যালয়/ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ৯০০ শিক্ষার্থী
পিরোজপুর

কাউখালীতে শিক্ষক সংকটে কাঙাল দুই সরকারি বিদ্যালয়/ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ৯০০ শিক্ষার্থী

September 21, 2026
5
Next Post
দশমিনায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দশমিনায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In