• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পঞ্চগড়

পঞ্চগড়ে ‘ন্যায়বিচারের বদলে পাচ্ছি হুমকি’— সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষকের আর্তনাদ

পঞ্চগড়, প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 7, 2026
in পঞ্চগড়
0
পঞ্চগড়ে ‘ন্যায়বিচারের বদলে পাচ্ছি হুমকি’— সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষকের আর্তনাদ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাহাড়বাড়ি এলাকার কৃষক মজিবর রহমান। শুক্রবার দুপুরে হাড়িভাসা ইউনিয়ন পরিষদ-সংলগ্ন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, হামলার মামলার বাদী হওয়া সত্ত্বেও বিচার না পেয়ে উল্টো তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

লিখিত বক্তব্যে মজিবর রহমান বলেন, গত ৩ জুন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে তিনি, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে গুরুতর আহত হন এবং হাসপাতালে চিকিৎসা নেন। পরে এ ঘটনায় তিনি পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আরো পড়ুন

কর্মসূচিতে যাওয়ার পথে দেবীগঞ্জে যুবলীগ নেতাসহ আটক ৪

পঞ্চগড় জেলা জজ আদালতে নকল সরবরাহে ২ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ পেশকারের বিরুদ্ধে

তিনি জানান, মামলায় মো. আব্দুস কুদ্দুস, মো. আব্দুল হোসেন, মো. আলম হোসেন, নুরজামাল, মো. আব্দুল হামিদ ওরফে লাড্ডুসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলা দায়েরের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেয়নি। এ ছাড়া হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও তাঁদের আঘাতের প্রকৃত চিত্র মেডিকেল সার্টিফিকেটে প্রতিফলিত হয়নি। তাঁর দাবি, মেয়ের গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও সেটির উল্লেখ করা হয়নি। একইভাবে তাঁর ও পরিবারের অন্য সদস্যদের গুরুতর জখম, ধারালো অস্ত্রের আঘাত এবং মাথায় সেলাই থাকার পরও মেডিকেল সার্টিফিকেটে শুধু “Simple Injury” উল্লেখ করা হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও বলেন, ওই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে গত ৪ আগস্ট আসামিরা আদালত থেকে জামিন লাভ করেন। এরপর থেকেই তাঁরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছেন, মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। ফলে তিনি ও তাঁর পরিবার নিজ বাড়িতে নিরাপদে বসবাস করতে পারছেন না।

মজিবর রহমান বলেন, “আমি প্রশ্ন রাখতে চাই, যদি একটি মামলার বাদী ন্যায়বিচার পাওয়ার পরিবর্তে উল্টো ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে থাকতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, শুধু আইনের সঠিক প্রয়োগ এবং নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা চাই।”

বিতর্কিত মেডিকেল সার্টিফিকেটের বিষয়ে বক্তব্য জানতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাসুদ হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান বলেন, থানায় মামলা দায়েরের পর থেকেই পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। মামলার বাদী কোনো ধরনের হুমকি বা ভয়ভীতির শিকার হলে থানায় অভিযোগ জানাতে হবে। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

কর্মসূচিতে যাওয়ার পথে দেবীগঞ্জে যুবলীগ নেতাসহ আটক ৪
পঞ্চগড়

কর্মসূচিতে যাওয়ার পথে দেবীগঞ্জে যুবলীগ নেতাসহ আটক ৪

September 17, 2026
2
পঞ্চগড় জেলা জজ আদালতে নকল সরবরাহে ২ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ পেশকারের বিরুদ্ধে
পঞ্চগড়

পঞ্চগড় জেলা জজ আদালতে নকল সরবরাহে ২ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ পেশকারের বিরুদ্ধে

September 17, 2026
3
পঞ্চগড়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বিষপানে মৃত্যু; গ্রেফতার ২
পঞ্চগড়

পঞ্চগড়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বিষপানে মৃত্যু; গ্রেফতার ২

September 15, 2026
4
পঞ্চগড়ে অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস, ১৪ শিক্ষক থাকতেও অফিস সহকারীই ভরসা
পঞ্চগড়

পঞ্চগড়ে অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস, ১৪ শিক্ষক থাকতেও অফিস সহকারীই ভরসা

September 13, 2026
4
দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, গুরুতর আহত ১
পঞ্চগড়

দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, গুরুতর আহত ১

September 10, 2026
4
পঞ্চগড় জেলা পরিষদের নতুন প্রশাসকের নিয়োগ পুনর্বিবেচনার দাবি
পঞ্চগড়

পঞ্চগড় জেলা পরিষদের নতুন প্রশাসকের নিয়োগ পুনর্বিবেচনার দাবি

September 9, 2026
3
Next Post
​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ

​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In