• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 8, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

আলিপুর বাজার ব্যবসায়ী কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

notesofatik by notesofatik
October 12, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
আলিপুর বাজার ব্যবসায়ী কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলিপুর বাজার ব্যবসায়ী কমিটি গঠনে অনিয়ম, প্রতারণা ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি—একটি প্রভাবশালী মহল অসৎ উদ্দেশ্যে “ব্যবসায়ী সমিতি” গঠনের নামে প্রতারণা করছে এবং বাজারকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে।

বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, কমিটির পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ১২ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ফরমের দাম নির্ধারণ করা হয়েছে। তাদের প্রশ্ন—“একটি সাধারণ ব্যবসায়ী কমিটি গঠনে এত টাকায় ফরম বিক্রি করার প্রয়োজন কী? এটি যেন কোনো সংসদ সদস্য নির্বাচনের মতো প্রহসন।”

আরো পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

৭ নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন,

“আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির তফসিল ঘোষণার নামে একটি মহল ব্যবসায়ীদের বিভ্রান্ত করছে। তারা ব্যক্তিস্বার্থে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”

তিনি জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পূর্বে একজন আহ্বায়ক ও ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল, যার কাজ ছিল বাজারের ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি করা। কিন্তু তালিকা তৈরির পর কিছু ব্যক্তি সেটি ব্যবহার করে ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করছে এবং নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে।

চেয়ারম্যান বলেন, “বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করা প্রয়োজন। ইউনিয়ন পরিষদের বাইরে বেসরকারি সমিতি গঠনের চেষ্টা টেকসই উন্নয়ন ও সুশাসনের অন্তরায় হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবসায়ীদের জিম্মি করে ‘ব্যবসায়ী সমিতি’ নামে তফসিল ঘোষণা করেছে। তাদের মূল লক্ষ্য বাজারে রাজনৈতিক প্রভাব বিস্তার ও মাস শেষে চাঁদা আদায় করা।”

মিজানুর রহমান বলেন, “যদি সমিতির নির্বাচন হয়, তবে তার আগে বৈধ রেজুলেশন, সদস্য তালিকা ও মাসিক চাঁদা প্রদানের রেকর্ড থাকা উচিত। কিন্তু বাস্তবে কোনো সমিতিই নেই—তবু নির্বাচনের ঘোষণা দেওয়া হচ্ছে। এটি ব্যবসায়ীদের সঙ্গে স্পষ্ট প্রতারণা।”

তিনি স্বীকার করেন, “আমি একজনকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তিনি মিথ্যাচার করে ব্যবসায়ীদের বিভ্রান্ত করছেন।”

চেয়ারম্যান ঘোষণা দেন, “খুব শিগগিরই ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলিপুর বাজারের বৈধ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে, যাতে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত থাকে এবং বাজারের উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, “আমরা ভেবেছিলাম ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাজার কমিটি হবে। সে অনুযায়ী ট্রেড লাইসেন্স ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ২০ টাকা ফি দিয়েছিলাম। এখন শুনছি বেসরকারিভাবে সমিতি গঠন হচ্ছে—এটা এক ধরনের প্রতারণা।”

বাজারের আরও কয়েকজন ব্যবসায়ী বলেন, “আমাদের কাছ থেকে ইউনিয়ন পরিষদের নামে ফরম ফি নেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে এটি ‘ব্যবসায়ী সমিতি’। তাহলে কেন ইউনিয়ন পরিষদের নাম ব্যবহার করা হলো?”

এ বিষয়ে নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, “আমি বাজার ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে নই। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে একটি বেসরকারি কমিটি গঠনের প্রক্রিয়া তদারক করছি, এটি ইউনিয়ন পরিষদের নয়।”

এদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেন, “বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদাধিকারবলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবেন। ব্যবসায়ীরা চাইলে আলাদা ব্যবসায়ী কমিটি গঠন করতে পারেন, তবে সেটি ইউনিয়ন পরিষদের আওতাধীন নয়।”

আরও পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

September 6, 2026
81
দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক
দশমিনা

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

September 6, 2026
7
বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু
দশমিনা

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

September 6, 2026
8
পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

September 6, 2026
5
পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
পটুয়াখালী

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

September 6, 2026
4
কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে
কলাপাড়া

কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে

September 6, 2026
11
Next Post
কলাপাড়া হাসপাতালে শয্যা সংকটে চিকিৎসা চলছে ফ্লোরে

কলাপাড়া হাসপাতালে শয্যা সংকটে চিকিৎসা চলছে ফ্লোরে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In