• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার

মেজবাহউদ্দিন মাননু,কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 7, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার
0
SHARES
150
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

চাকরির পেছনে না ছোটা উদ্যোক্তা প্রকৌশলী মোজাহিদুলের সৌদি খেজুরের বাগানে তাণ্ডব, নৃশংসতা

দিন-রাত হার না মানা পরিশ্রমে সফলতার পথে এগিয়ে যাচ্ছিলেন প্রকৌশলী মোজাহিদুল ইসলাম। শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে দৃঢ় মনোবল নিয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে গড়ে তুলেছিলেন সৌদি খেজুরের বাগান। সফলতার মুখও দেখছিলেন। শুরু করেছিলেন বিপণন কার্যক্রম। অসাধ্য সাধন করে যখন সাফল্যের পথে অনেক দূর এগিয়ে গেছেন, তখনই তার স্বপ্ন ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন

গুণী শিক্ষক নির্বাচিত পটুয়াখালী সরকারি মহিলা কলেজের রাশিদুল হাসান

পটুয়াখালীতে চুরির অপবাদে শিশু ও তার মাকে মারধরের অভিযোগ

মানুষের মতো দেখতে এক অমানুষ তার বাগানটি তছনছ করে দিয়েছে। কৃষি ফার্মের গেট ভেঙে ফলনধরা ১০টি সৌদি খেজুর গাছ কুপিয়ে নষ্ট করা হয়েছে। বাদ যায়নি আম, লংগান, লেবু, ফলন্ত অন্তত ১০টি কলাগাছ ও মালবেরি গাছ। গাছগুলো মাঝ বরাবর কেটে ফেলা হয়েছে। ছড়াসহ অন্তত তিনটি খেজুরের ছড়া কেটে নেওয়া হয়েছে। যেন পুরো বাগানজুড়ে ধ্বংসের তাণ্ডব চালানো হয়েছে। ক্ষতবিক্ষত গাছগুলো এখন নির্বাক সাক্ষীর মতো দাঁড়িয়ে আছে।

যদিও কলাপাড়া থানা পুলিশ অভিযুক্ত রবিউলকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে, কিন্তু মোজাহিদুলের এই অপূরণীয় ক্ষতি কীভাবে কাটিয়ে ওঠা সম্ভব—সেই প্রশ্ন এখন সবার।

মোজাহিদুলের ভাষ্য, “আমার শরীরে কোপ দিলেও ক্ষত হয়তো একসময় শুকিয়ে যেত। কিন্তু জীবিকার অবলম্বন শেষ করে দেওয়ায় আমার ভবিষ্যৎ এখন অন্ধকার।” তিনি জানান, বাগান কিংবা জমির আশপাশে গেলে তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

গত ৩০ জুলাই বেলা ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌরশহরের বাদুরতলী বাঁধঘাট এলাকায় তার জীবন-জীবিকার প্রধান অবলম্বন এভাবে ধ্বংস করে দেওয়া হয়। ঘটনাটি এখন পুরো কলাপাড়াজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়েছিলেন মোজাহিদুল। নিজের মেধা, শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যখন স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছিলেন, তখনই তার ওপর নেমে আসে এই ধ্বংসাত্মক আঘাত।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি সরকারপ্রধানসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের কাছে আকুতি জানিয়েছেন। তিনি সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গত ৫ আগস্ট তিনি কলাপাড়া থানায় একটি এজাহার দাখিল করেন। সেখানে বাদুরতলী বাঁধঘাট এলাকার ৩২ বছর বয়সী মো. রবিউলকে একমাত্র আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া রবিউল ও তার পরিবারের পক্ষ থেকে একটি মুচলেকাও দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, তিনি জামিনে মুক্ত হওয়ার পর মোজাহিদুলের কোনো ক্ষতি হলে তার দায় তারা বহন করবেন। তবুও মোজাহিদুলের পক্ষে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এজাহারে মোজাহিদুল উল্লেখ করেছেন, তার প্রায় ১৫ লাখ ২৭ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া অভিযুক্ত রবিউল প্রকাশ্যে তাকে খুন-জখমের হুমকি দিয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মোজাহিদুল জানান, ২০১৮ সালে তিনি সৌদি খেজুরের বাগান করার কাজ শুরু করেন। দীর্ঘ সংগ্রামের পর ২০২২ সাল থেকে গাছে ফল ধরা শুরু হয়। পরে বাগানটি পূর্ণতা পায় এবং তিনি খেজুর বিক্রি শুরু করেন। ২০২৪ সাল থেকে সৌদি খেজুরের চারা বিক্রিও শুরু করেন। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন এই উদ্যোক্তা।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ তাকে সফল খামারি হিসেবে সম্মাননা দিয়েছে। নিজের পায়ে দাঁড়ানোর শক্তি, সাহস ও মনোবলই ছিল তার মূল পুঁজি। কিন্তু তার ফার্মের ওপর নেমে আসা এই মানবসৃষ্ট বিপর্যয় সবকিছু অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে সন্তান হারানোর মতো অঝোরে কেঁদে ফেলেন তিনি। এখনও তিনি জানেন না, তার অপরাধ কী ছিল।

মোজাহিদুল জানান, বাদুরতলী বাঁধঘাট এলাকায় দুই ভাই মিলে ২৭ শতক জমিতে এই বাগান গড়ে তোলেন। বর্তমানে সেখানে প্রায় ৭০টি বড় সৌদি খেজুর গাছ, ২০০টিরও বেশি চারা এবং সৌদি খেজুরসহ বিভিন্ন ফলজ গাছের একটি নার্সারি রয়েছে।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন জানান, ঘটনার পর তিনি ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা মোজাহিদুল ইসলামের খামার পরিদর্শন করেছেন। তার ভাষায়, “ঘটনাটি অত্যন্ত কষ্টদায়ক, অমানবিক এবং এটি স্পষ্টতই ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে।”

মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার এসআই সুজন চক্রবর্তী জানান, একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

গুণী শিক্ষক নির্বাচিত পটুয়াখালী সরকারি মহিলা কলেজের রাশিদুল হাসান
পটুয়াখালী

গুণী শিক্ষক নির্বাচিত পটুয়াখালী সরকারি মহিলা কলেজের রাশিদুল হাসান

September 22, 2026
3
পটুয়াখালীতে চুরির অপবাদে শিশু ও তার মাকে মারধরের অভিযোগ
পটুয়াখালী

পটুয়াখালীতে চুরির অপবাদে শিশু ও তার মাকে মারধরের অভিযোগ

September 22, 2026
3
ইমামকে ফাঁসাতে ধর্ষণ মামলা, পিবিআই তদন্তে গ্রেফতার নারী
পটুয়াখালী

ইমামকে ফাঁসাতে ধর্ষণ মামলা, পিবিআই তদন্তে গ্রেফতার নারী

September 22, 2026
2
পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ সোহেল সিকদার গ্রেপ্তার
পটুয়াখালী

পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ সোহেল সিকদার গ্রেপ্তার

September 22, 2026
4
পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

September 22, 2026
6
সারাদেশে নতুন দামে তেল বিক্রি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত
পটুয়াখালী সদর

সারাদেশে নতুন দামে তেল বিক্রি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

September 21, 2026
8
Next Post
ডিপুটি স্পিকারের ডিও লেটার স্বাক্ষর জাল, রাঙ্গাবালীর সাবেক ভূমি কর্মকরতার বিরুদ্ধে মামলা

ডিপুটি স্পিকারের ডিও লেটার স্বাক্ষর জাল, রাঙ্গাবালীর সাবেক ভূমি কর্মকরতার বিরুদ্ধে মামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In