• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে টিকা দেওয়া শুরু

notesofatik by notesofatik
October 12, 2025
in কলাপাড়া, গলাচিপা, জাতীয়, দশমিনা, দুমকি, পটুয়াখালী, পটুয়াখালী সদর, বাউফল, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী
0
টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে টিকা দেওয়া শুরু
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে প্রথমবারের মতো সারাদেশে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে। এক মাসব্যাপী এই কর্মসূচিতে সরকার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দেবে।

এরই লক্ষ্যে পটুয়াখালীতে ৪,৮০,২৭৮ জন শিশু-কিশোর-কিশোরীকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। ইতিমধ্যে সকল ধরনের পূর্ব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর দিয়ে খুব সহজেই অনলাইনে রেজিষ্ট্রেশন করে নেওয়া যাবে এই টিকা। সম্পূর্ণ শতভাগ হালাল ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই টিকা প্রদান করা হবে শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকা ভিত্তিক স্থায়ী টিকাদান কেন্দ্রে।

আরো পড়ুন

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান কর্মসূচি বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে জেলা পর্যায়ের পরামর্শ সভায় এ তথ্য জানায় সিভিল সার্জন।

জেলার আটটি উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ কমিউনিটি পর্যায়ে এ টিকা দেওয়া হবে। স্বাস্থ্যকর্মী ও শিক্ষকদের সহায়তায় টিকাদান কার্যক্রম যেন শতভাগ সফল হয়, সে লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে বাউফলে স্কুলে ৬৫,২৮৪ জন ও কমিউনিটিতে ৩৫,০০২ জন সহ মোট ১০০,২৮৬ জন, দুমকিতে স্কুলে ১৫,৪৯৩ জন ও কমিউনিটিতে ৫,৩৮০ জন সহ মোট ২০,৮৭৩ জন, দশমিনায় স্কুলে ২৭,৮০১ জন ও কমিউনিটিতে ১৪,৩১৪ জন সহ মোট ৪২,১১৫ জন, গলাচিপা ও রাঙ্গাবালীতে স্কুলে ৬৭,২১১ জন ও কমিউনিটিতে ৩৮,৮৮৪ জন সহ মোট ১,০৬,১০০ জন, কলাপাড়ায় স্কুলে ৪৭,৪১৯ জন ও কমিউনিটিতে ২৩,৯২১ জন সহ মোট ৭১,৩৪০ জন, মির্জাগঞ্জে স্কুলে ২১,৫২৮ জন ও কমিউনিটিতে ১১,৪৮৫ জন সহ মোট ৩৩,০১৩ জন, পটুয়াখালী পৌরসভায় স্কুলে ১৯,৫৩২ জন ও কমিউনিটিতে ৬,৮০০ জন সহ মোট ২৬,৪৩১ জন, পটুয়াখালী সদরে স্কুলে ৪৯,৫৬৮ জন ও কমিউনিটিতে ৩০,৫৫২ জন সহ মোট ৮০,১২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জন্মসনদবিহীন শিশুরাও এই টিকার আওতায় থাকবে যাতে কেউ বাদ না পড়ে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় টাইফয়েড টিকা কর্মসূচি। ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে এই টিকা, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহযোগিতায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবে। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা বাড়ি বাড়ি গিয়ে টিকা পাবে। শহরের পথশিশুদের টিকাদানের দায়িত্বে থাকবে বিভিন্ন এনজিও।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সরকারের লক্ষ্য- এই ক্যাম্পেইনের আওতায় ৪ কোটি ৯০ লাখ শিশুকে টিকা দেওয়া। ইতিমধ্যে ১ কোটি ৬৮ লাখ শিশু নিবন্ধন করেছে, এবং নিবন্ধন প্রক্রিয়া এখনো চালু রয়েছে। জন্মসনদ না থাকলেও নিকটস্থ টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করা যাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, এই ক্যাম্পেইন সফল হলে টাইফয়েড প্রতিরোধে বাংলাদেশ একটি নতুন অধ্যায় সূচনা করবে। দীর্ঘদিন ধরে উপেক্ষিত এ ব্যাধি থেকে শিশুদের সুরক্ষায় এটি হবে সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ।

আরও পড়ুন

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

September 3, 2026
11
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

September 3, 2026
14
পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,
পটুয়াখালী

পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,

September 3, 2026
12
প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির
পটুয়াখালী

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির

September 3, 2026
20
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পটুয়াখালী

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
9
দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা
দশমিনা

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

September 3, 2026
8
Next Post
পটুয়াখালীতে টাইফয়েড টিকা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন

পটুয়াখালীতে টাইফয়েড টিকা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In