• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

পটুয়াখালী সরকারি কলেজে মতবিনিময় সভা: শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান আলতাফ হোসেন চৌধুরীর

গোলাম কিবরিয়া, পটুয়াখালী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 3, 2026
in পটুয়াখালী, রাজনীতি, শিক্ষা
0
পটুয়াখালী সরকারি কলেজে মতবিনিময় সভা: শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান আলতাফ হোসেন চৌধুরীর
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আলতাফ হোসেন চৌধুরী বলেন, “কোনো জাতি ধ্বংস করার জন্য রকেট-বোমার প্রয়োজন হয় না, ওই জাতির শিক্ষাকে ধ্বংস করে দাও।” তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার এই মহান বাণী বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে প্রয়োগ করে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে উত্তরণে সবাইকে অনেক পরিশ্রম করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের আদর্শ সম্পর্কের মধ্য দিয়েই একটি শিক্ষাপ্রতিষ্ঠান সুন্দর হয়ে ওঠে। পিতামাতার পরেই শিক্ষকের স্থান—এই কথাটি শিক্ষার্থীদের ধারণ করতে হবে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী সরকারি কলেজের প্রফেসরস লাউঞ্জে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এসব কথা বলেন।

আরো পড়ুন

রাঙ্গাবলী‌তে প্রাক্তন শিক্ষ‌কের মৃত্যুতে দোয়া অনুষ্ঠান;

গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষ, আহত ৫০; গ্রেপ্তার ১

তিনি আরও বলেন, “পটুয়াখালী সরকারি কলেজের অবকাঠামোগত সকল ধরনের উন্নয়নের জন্য ইতোমধ্যে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে।”

অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মাহবুবা আখতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আলী হায়দার, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক শাকির হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরিদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জালাল উদ্দীন, জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার সহ-সভাপতি ছায়েম বিশ্বাস এবং ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি জোবায়ের হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল-আমিন সুজন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এর আগে তিনি পটুয়াখালী সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে দুপুর ১২টায় পটুয়াখালী পৌরসভা কার্যালয় পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা।

এর আগে সকাল ৮টায় সম্প্রতি প্রয়াত জেলা তাঁতী দলের সভাপতি রফিকুল ইসলাম জুয়েল এবং সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন

রাঙ্গাবলী‌তে প্রাক্তন শিক্ষ‌কের মৃত্যুতে দোয়া অনুষ্ঠান;
পটুয়াখালী

রাঙ্গাবলী‌তে প্রাক্তন শিক্ষ‌কের মৃত্যুতে দোয়া অনুষ্ঠান;

September 17, 2026
9
গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষ, আহত ৫০; গ্রেপ্তার ১
গলাচিপা

গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষ, আহত ৫০; গ্রেপ্তার ১

September 17, 2026
6
গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত
গলাচিপা

গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত

September 17, 2026
8
পটুয়াখালীতে ৩টি স্কুলের ৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার প্রদান
পটুয়াখালী

পটুয়াখালীতে ৩টি স্কুলের ৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার প্রদান

September 17, 2026
9
পটুয়াখালী জেলা মহিলা পরিষদের উদ্যোগে শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পটুয়াখালী

পটুয়াখালী জেলা মহিলা পরিষদের উদ্যোগে শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

September 17, 2026
13
এক ডজন মাদক মামলার আসামি পুনরায় ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার
দশমিনা

এক ডজন মাদক মামলার আসামি পুনরায় ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

September 17, 2026
3
Next Post
বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দিল উপজেলা প্রশাসন

বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দিল উপজেলা প্রশাসন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In