• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 20, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিরূপ প্রভাব: বিলুপ্তির পথে ৩০ প্রজাতির মাছ, সংকটে সুপেয় পানি ও বায়ু : গণগবেষণা

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 3, 2026
in Uncategorized
0
পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিরূপ প্রভাব: বিলুপ্তির পথে ৩০ প্রজাতির মাছ, সংকটে সুপেয় পানি ও বায়ু : গণগবেষণা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়ায় মেগা প্রকল্প বাস্তবায়নে কৃষি পেশায় ভয়াবহ সংকট, বেড়েছে বেকারত্ব ও পরিবেশগত বিপর্যয়

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে স্থাপিত মেগা প্রকল্প কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রেক্ষিতে কৃষি পেশায় ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। কৃষিজমি ও উন্মুক্ত জলাশয় হারিয়ে যাওয়ায় এলাকার মানুষ তাঁদের চিরাচরিত স্বাধীন পেশা ছাড়তে বাধ্য হয়েছেন। বর্তমানে এসব মানুষ কোনো উপায় না পেয়ে স্বল্প আয়ের শ্রমজীবী হিসেবে কাজ করছেন। তাও অনিশ্চিত হয়ে পড়েছে। ধানখালী ইউনিয়নের পরিবেশগত ও আর্থ-সামাজিক জীবনযাত্রার ওপর মেগা উন্নয়ন প্রকল্পের প্রভাব নিয়ে পরিচালিত গণগবেষণায় এই চিত্র উঠে এসেছে।

আরো পড়ুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক

ওই ইউনিয়নের স্থানীয় জনগোষ্ঠীর নিজস্ব উদ্যোগে পরিচালিত গণগবেষণার তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘আমাদের মাটি, আমাদের জীবন’ শীর্ষক গণগবেষণা প্রতিবেদনে এই সংকটের চিত্র তুলে ধরা হয়েছে।

স্থানীয় উন্নয়ন সংস্থা প্রান্তজন-এর বাস্তবায়নে প্রকাশিত এই গণগবেষণায় সহায়তা করেছে একশনএইড বাংলাদেশ। গবেষণায় বলা হয়েছে, চিরায়ত স্বাধীন পেশা কৃষিতে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। মেগা প্রকল্প বাস্তবায়নকৃত এলাকার ৪৫৭ জন উত্তরদাতার ওপর পরিচালিত জরিপে দেখা যায়, ওই এলাকার প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি ছিল কৃষি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জরিপে অংশগ্রহণকারী ১৬১ জন কৃষক জানিয়েছেন, মেগা প্রকল্প বাস্তবায়নের আগে তাঁরা কৃষি পেশায় সক্রিয় ও স্বাবলম্বী ছিলেন। কিন্তু প্রকল্প বাস্তবায়নের পর কৃষি পেশায় টিকে আছেন মাত্র ৫১ জন। বাকি ১১০ জন পেশা হারিয়েছেন। ফলে এসব মানুষ তাঁদের আয়ের প্রধান উৎস ও স্বাধীন পেশা কৃষিকাজ থেকে বঞ্চিত হয়েছেন।

উত্তরদাতাদের মধ্যে গৃহিণীর সংখ্যা ৯৮ জন থেকে বেড়ে ১৫২ জনে দাঁড়িয়েছে। অথচ যাঁদের সংখ্যা বেড়েছে, তাঁদের অনেকেই আগে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। একইভাবে প্রকল্পের আগে উত্তরদাতাদের মধ্যে ৪৯ জন দিনমজুর ছিলেন, যা পরে বেড়ে ৭১ জন হয়েছে। কর্মসংস্থানের অভাবে বেকারের সংখ্যা ৭ জন থেকে বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

প্রকল্প বাস্তবায়নের পর এসব পরিবারের আর্থিক স্বচ্ছলতায় ধস নেমেছে এবং সামাজিক সংকটও বেড়েছে। প্রকল্পের আগে জরিপে অংশগ্রহণকারীদের ৬৭ দশমিক ৮৪ শতাংশ নিজেদের জীবনযাত্রাকে ভালো বা খুব ভালো বলে উল্লেখ করেছিলেন। কিন্তু প্রকল্প বাস্তবায়নের পর মাত্র ১০ দশমিক ০৭ শতাংশ মানুষ একই মতামত দিয়েছেন। অন্যদিকে ৭১ দশমিক ৩৩ শতাংশ মানুষ জানিয়েছেন, বর্তমানে তাঁদের জীবনযাত্রা খারাপ বা খুব খারাপ অবস্থায় রয়েছে।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, পরিবেশগত বিপর্যয় ও বহুমাত্রিক ঝুঁকি, সুপেয় পানির সংকট, জলাশয়ের মরণদশা, বিশুদ্ধ বায়ুর অভাব এবং জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের ক্ষয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাস্তুতন্ত্র ভেঙে পড়েছে বলেও মতামত দেওয়া হয়েছে।

মেগা প্রকল্প বাস্তবায়নের আগে ধানখালীর নদী ও খালে ইলিশসহ ৩০টিরও বেশি প্রজাতির মাছ পাওয়া যেত। বর্তমানে এসব মাছ প্রায় বিলুপ্তির পথে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এছাড়া মাটির লবণাক্ততা বৃদ্ধি, জনস্বাস্থ্য সংকট, বিভিন্ন রোগবালাই এবং নারীদের ওপর লিঙ্গভিত্তিক প্রভাবের বিষয়ও তুলে ধরা হয়েছে।

২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেগা প্রকল্প বাস্তবায়ন এলাকায় এই গণগবেষণা পরিচালিত হয়। গবেষণাটিকে জীবনমুখী পর্যবেক্ষণের ফলাফল হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে ধানখালী ইউনিয়নের ৮টি ওয়ার্ডের প্রথম পর্যায়ে ৪৫৭টি এবং দ্বিতীয় পর্যায়ে ৩৯৬টি পরিবারের ওপর বিস্তারিত সামাজিক ও পরিবেশগত জরিপ পরিচালনা করা হয়। এছাড়া উঠান বৈঠক ও মূল তথ্যদাতাদের সাক্ষাৎকারও নেওয়া হয়।

সোমবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘পায়রা’-য় অনুষ্ঠিত গণগবেষণার ফলাফল বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের কার্যনির্বাহী সদস্য মেজবাহউদ্দিন মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টেনমং, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার এবং কলাপাড়া থানার এসআই আব্দুল হামিদ।

এছাড়া বক্তব্য রাখেন গণগবেষক মেহেদী হাসান ও হালিমা আয়েশা। গবেষণার ওপর পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন একশনএইড বাংলাদেশের অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার মারজিয়া জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রান্তজনের মাঠ সমন্বয়কারী সাইফুল্লাহ মাহমুদ।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ, সরকারি কর্মকর্তা, গণগবেষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, কলাপাড়ার ধানখালীতে ১,৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা (বিসিপিসিএল) এবং একই উৎপাদন ক্ষমতার পটুয়াখালী (আরএনপিএল)—এই দুটি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে সচল রয়েছে। এছাড়া আরও একটি আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে।

এসব জমি অধিগ্রহণের ফলে সরাসরি অন্তত ৬৮৫টি পরিবার গৃহহারা ও বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া পরোক্ষভাবে অন্তত দেড় হাজার কৃষক ও জেলে পরিবার কর্মসংস্থান হারিয়ে ক্ষতির মুখে পড়েছেন।

বর্তমানে প্রকল্প এলাকার মানুষ তাঁদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার দাবিতে সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁরা সরকার এবং প্রকল্প-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

আরও পড়ুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
Uncategorized

২০২৬-২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

September 18, 2026
4
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক
Uncategorized

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক

September 13, 2026
10
কাউখালী আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার ঢাকায় গ্রেফতার, আদালতে সোপর্দ
Uncategorized

কাউখালী আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার ঢাকায় গ্রেফতার, আদালতে সোপর্দ

September 10, 2026
5
বাউফলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম পেল তদন্ত কমিটি; বিভাগীয় মামলা ও বদলির নির্দেশ
Uncategorized

বাউফলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম পেল তদন্ত কমিটি; বিভাগীয় মামলা ও বদলির নির্দেশ

September 10, 2026
7
লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
6
মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক
Uncategorized

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

August 30, 2026
7
Next Post
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে ববিসাসের আলোকচিত্র প্রদর্শনী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে ববিসাসের আলোকচিত্র প্রদর্শনী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In