• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 20, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

কাউখালীতে নারী শিক্ষককে হয়রানির অভিযোগ,তদন্তের নির্দেশ

কাউখালী প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 3, 2026
in সারাদেশ
0
কাউখালীতে নারী শিক্ষককে হয়রানির অভিযোগ,তদন্তের নির্দেশ
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪ নম্বর মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক নারী শিক্ষককে অশালীন আচরণ, মানসিক হয়রানি এবং নিরাপত্তাহীন পরিবেশে কাজ করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ তদন্তের উদ্যোগ নিয়েছে।

ভুক্তভোগী সহকারী শিক্ষক ফেরদৌস আক্তার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) এবং কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

আরো পড়ুন

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, পুড়ল ৪৫ ঘর

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

অভিযোগে ফেরদৌস আক্তার উল্লেখ করেন, তিনি ২০১২ সালের ২১ এপ্রিল থেকে বিদ্যালয়টিতে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক মিলন কৃষ্ণ পাল তার সঙ্গে অশালীন মন্তব্য ও অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। বিদ্যালয়ে একমাত্র নারী শিক্ষক হওয়ায় তিনি প্রতিনিয়ত আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বিদ্যালয় চলাকালে অভিযুক্ত শিক্ষক উচ্চস্বরে মোবাইলে ভিডিও চালান। এছাড়া তিনি কমনরুমে নামাজ আদায় করতে গেলে সেখানে অবস্থান করেন, যা তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। এ ধরনের আচরণের কারণে এর আগে বিদ্যালয়ের কয়েকজন নারী শিক্ষকও অন্যত্র বদলি নিতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সহকারী শিক্ষক মিলন কৃষ্ণ পাল। তিনি বলেন, “আমি সম্পূর্ণ নির্দোষ। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র বলেন, “সহকারী শিক্ষক ফেরদৌস আক্তার বিষয়টি আমাকে একাধিকবার জানিয়েছেন। আমি শিক্ষক মিলন কৃষ্ণ পালকে কয়েকবার সতর্ক করেছি এবং আচরণ সংশোধনের পরামর্শ দিয়েছি। এখন বিষয়টি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, পুড়ল ৪৫ ঘর
সারাদেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, পুড়ল ৪৫ ঘর

September 19, 2026
2
অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, গ্রেপ্তার ৩
সারাদেশ

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

September 19, 2026
3
৬ মাসের মধ্যে পাবনায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হবে: এমপি শিমুল বিশ্বাস
সারাদেশ

৬ মাসের মধ্যে পাবনায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হবে: এমপি শিমুল বিশ্বাস

September 19, 2026
3
নাগরপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সারাদেশ

নাগরপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

September 16, 2026
4
মাদারীপুর বালিকা বিদ্যালয়ের লিজকৃত জমিতে দেয়াল নির্মাণের অভিযোগ, মানববন্ধন
সারাদেশ

মাদারীপুর বালিকা বিদ্যালয়ের লিজকৃত জমিতে দেয়াল নির্মাণের অভিযোগ, মানববন্ধন

September 16, 2026
5
১১ দলীয় লংমার্চ: টাঙ্গাইলে সভাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ
সারাদেশ

১১ দলীয় লংমার্চ: টাঙ্গাইলে সভাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

September 16, 2026
4
Next Post
কাউখালীতে অভিযানে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, এতিমখানায় বিতরণ

কাউখালীতে অভিযানে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, এতিমখানায় বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In