• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, October 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় কৃষিজমিতে চাষাবাদে বাধা, ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা

কলাপাড়া প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 2, 2026
in কলাপাড়া
0
কলাপাড়ায় কৃষিজমিতে চাষাবাদে বাধা, ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষিজমিতে চাষাবাদে বাধা দিয়ে ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক প্রভাবশালীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক জমির মালিক। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুলাই উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। মামলাটি দায়ের করেন ভুক্তভোগী অহিদুজ্জামান মুসা।

আরো পড়ুন

জমি-সংক্রান্ত অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ

বেনজীরের অন্ধকার দিকগুলো সর্বপ্রথম গণমাধ্যম তুলে ধরেছিল;এবিএম মোশাররফ হোসেন

মামলায় তিনি উল্লেখ করেন, ২০১০ সালে বালিয়াতলী মৌজার ৫৫০ নম্বর বিএস খতিয়ানের আওতাধীন ১ একর ৪৮ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করেন। প্রয়োজনীয় সকল কাগজপত্র সম্পন্ন করে দীর্ঘ ১৬ বছর ধরে বর্গাচাষের মাধ্যমে জমিটি ভোগদখলে রেখে আসছিলেন।

অভিযোগে বলা হয়, গত ২৯ জুলাই হঠাৎ জানতে পারেন, প্রভাবশালী তুহিন বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যক্তি তার জমিতে গিয়ে চাষাবাদ বন্ধ করে দেয় এবং তার বর্গাচাষিকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তার কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে জমিতে চাষাবাদ করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী অহিদুজ্জামান মুসা বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে যে জমিতে চাষাবাদ করে আসছি, সেই জমিতে অনধিকার প্রবেশ করে চাষ বন্ধ করে চাঁদা দাবি করা হয়েছে। নিজের জমিতে চাষ করতে চাঁদা দিতে হবে—এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও অভিযোগ করেন, প্রধান অভিযুক্ত তুহিন বিশ্বাস এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। স্থানীয়দের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে তিনি প্রভাব বিস্তার করছেন বলেও দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান অভিযুক্ত তুহিন বিশ্বাস। তিনি বলেন, “মুসা আমার স্ত্রীর নিকট আত্মীয়। ওই জমিতে আমাদেরও বৈধ দলিল রয়েছে। একই খতিয়ানে আমরাও জমি ক্রয় করেছি। তিনি আমাদের অংশের জমিও চাষাবাদ করছিলেন। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাষাবাদ বন্ধ রাখতে বলা হয়েছে। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার সঙ্গে আমার কোনো কথাই হয়নি, যা কথা হয়েছে আমার স্ত্রীর সঙ্গে।”

এ বিষয়ে কলাপাড়া থানার সেকেন্ড অফিসার (এসআই) জাকির হোসেন বলেন, “এ ঘটনায় এখনো আদালত থেকে কোনো তদন্তভার আমাদের কাছে আসেনি। তদন্তের দায়িত্ব পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন

জমি-সংক্রান্ত অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ
কলাপাড়া

জমি-সংক্রান্ত অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ

October 3, 2026
10
বেনজীরের অন্ধকার দিকগুলো সর্বপ্রথম গণমাধ্যম তুলে ধরেছিল;এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়া

বেনজীরের অন্ধকার দিকগুলো সর্বপ্রথম গণমাধ্যম তুলে ধরেছিল;এবিএম মোশাররফ হোসেন

October 3, 2026
5
কলাপাড়ায় ব্যবসা-বাণিজ্যের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিতে সরকার শতভাগ সচেষ্ট: এবিএম মোশাররফ হোসেন এমপি
কলাপাড়া

কলাপাড়ায় ব্যবসা-বাণিজ্যের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিতে সরকার শতভাগ সচেষ্ট: এবিএম মোশাররফ হোসেন এমপি

October 2, 2026
3
ডিবি পরিচয়ে তুলে নিয়ে একই সংগঠনের কর্মীকে নির্যাতন, ছাত্রদল নেতা ফাহিম ও সহযোগী বহিষ্কার
কলাপাড়া

ডিবি পরিচয়ে তুলে নিয়ে একই সংগঠনের কর্মীকে নির্যাতন, ছাত্রদল নেতা ফাহিম ও সহযোগী বহিষ্কার

September 30, 2026
12
ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা হবে দেশের সবচেয়ে কার্যকর বন্দর—এবিএম মোশাররফ হোসেন এমপি
কলাপাড়া

ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা হবে দেশের সবচেয়ে কার্যকর বন্দর—এবিএম মোশাররফ হোসেন এমপি

September 30, 2026
8
কলাপাড়ায় ক্লাশ চলাকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল এক স্কুলের ২৯ জন ছাত্রী
কলাপাড়া

কলাপাড়ায় ক্লাশ চলাকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল এক স্কুলের ২৯ জন ছাত্রী

September 30, 2026
9
Next Post

চিলা ইউনিয়ন যুবদল নেতার আয়োজনে ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In