• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, October 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

কোটি টাকার মিল্ক চিলিং সেন্টার অচল, দুধ সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত পটুয়াখালীর খামারিরা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 2, 2026
in পটুয়াখালী
0
কোটি টাকার মিল্ক চিলিং সেন্টার অচল, দুধ সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত পটুয়াখালীর খামারিরা
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নিরাপদ সংরক্ষণ ব্যবস্থার লক্ষ্য নিয়ে পটুয়াখালীতে কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক মিল্ক চিলিং সেন্টারটি দীর্ঘদিন ধরেই অচল পড়ে রয়েছে। নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন না হওয়ায় এখনো চালু হয়নি কেন্দ্রটি। এতে দুধ সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার শত শত খামারি।

জানা গেছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি)-এর আওতায় পটুয়াখালী শহরে চিলিং সেন্টারটি নির্মাণ করা হয়। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করা, যাতে বাজারে চাহিদা কম থাকলেও দুধ নষ্ট না হয় এবং খামারিরা ন্যায্যমূল্য পান।

আরো পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে দশমিনায় জাতীয়করণের দাবি শিক্ষকদের

বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১

সরেজমিনে দেখা গেছে, ভবন নির্মাণ সম্পন্ন হলেও ভেতরে এখনো প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। ফলে কোটি টাকার এই অবকাঠামোটি ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে রয়েছে।

স্থানীয় খামারিদের অভিযোগ, বাজারে দুধের চাহিদা কমে গেলে প্রতিদিনই তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক সময় দুধ অবিক্রিত থেকে যায়, আবার বাধ্য হয়ে উৎপাদন খরচের চেয়েও কম দামে বিক্রি করতে হয়। তাদের দাবি, চিলিং সেন্টার চালু হলে দুধ সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রির সুযোগ তৈরি হবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, চিলিং সেন্টারের যন্ত্রপাতি এখনো স্থাপন করা হয়নি। বিষয়টি একাধিকবার প্রকল্প কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে এলডিডিপি প্রকল্পের পরিচালক ড. মো. মোস্তফা কামাল বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ৫ হাজার ৩৮৯ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) ২০২৫ সালের অক্টোবরে শেষ হয়েছে। প্রকল্পটির অন্যতম লক্ষ্য ছিল দুধ উৎপাদন বৃদ্ধি, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা এবং খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা।

তবে পটুয়াখালীর মিল্ক চিলিং সেন্টারটি এখনো চালু না হওয়ায় প্রকল্পের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠেছে। স্থানীয় খামারিদের দাবি, দ্রুত যন্ত্রপাতি স্থাপন করে কেন্দ্রটি চালু করা হলে দুধের অপচয় কমবে, সংরক্ষণের সুযোগ বাড়বে এবং তারা উৎপাদিত দুধের ন্যায্য মূল্য পাবেন।

আরও পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে দশমিনায় জাতীয়করণের দাবি শিক্ষকদের
দশমিনা

বিশ্ব শিক্ষক দিবসে দশমিনায় জাতীয়করণের দাবি শিক্ষকদের

October 5, 2026
6
বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১
পটুয়াখালী

বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১

October 5, 2026
4
পরিকল্পিত নগরায়ণে গুরুত্ব, পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত
পটুয়াখালী

পরিকল্পিত নগরায়ণে গুরুত্ব, পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত

October 5, 2026
9
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
পটুয়াখালী

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

October 5, 2026
5
গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গলাচিপা

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

October 5, 2026
3
তোহোকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে পবিপ্রবি উপ-উপাচার্যের জাপান সফর
দুমকি

তোহোকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে পবিপ্রবি উপ-উপাচার্যের জাপান সফর

October 5, 2026
10
Next Post
পটুয়াখালীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পটুয়াখালীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In