• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, October 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়া পৌরসভাকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কলাপাড়া প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 29, 2026
in কলাপাড়া
0
কলাপাড়া পৌরসভাকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা ও এর আওতাধীন সকল স্থাপনায় শতভাগ রুফটপ সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবস্থা স্থাপনের মাধ্যমে কলাপাড়াকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) কলাপাড়া পৌরসভা চত্বরে পরিবেশবাদী সংগঠন প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED) বরিশাল, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

জমি-সংক্রান্ত অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ

বেনজীরের অন্ধকার দিকগুলো সর্বপ্রথম গণমাধ্যম তুলে ধরেছিল;এবিএম মোশাররফ হোসেন

মানববন্ধনে বিভিন্ন পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে কলাপাড়া পৌর প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পৌর প্রশাসকের পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী স্মারকলিপিটি গ্রহণ করেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী। বক্তব্য দেন সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সদস্য মেজবাহউদ্দিন মান্নু, মো. নুরুল হক, নাজমুস সাকিব, এসএসডিপির নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান এবং প্রান্তজন ট্রাস্টের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এখন সময়ের দাবি। কলাপাড়া পৌরসভার আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রীছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, ছাদসহ বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হলে একদিকে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন বাড়বে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করে পৌরসভা নতুন আয়ের উৎস তৈরি করতে পারবে।

তারা আরও বলেন, পৌরসভার প্রশাসনিক ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করলে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং এসব প্রতিষ্ঠান টেকসই অর্থনৈতিক মডেল গড়ে তুলতে সক্ষম হবে। এতে স্থানীয় সরকার শুধু সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবেই নয়, পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদক ও উদ্যোক্তা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বক্তারা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগকে ব্যয় নয়, বরং ভবিষ্যতের জন্য লাভজনক, পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ দেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করবে এবং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করবে।

আরও পড়ুন

জমি-সংক্রান্ত অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ
কলাপাড়া

জমি-সংক্রান্ত অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ

October 3, 2026
10
বেনজীরের অন্ধকার দিকগুলো সর্বপ্রথম গণমাধ্যম তুলে ধরেছিল;এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়া

বেনজীরের অন্ধকার দিকগুলো সর্বপ্রথম গণমাধ্যম তুলে ধরেছিল;এবিএম মোশাররফ হোসেন

October 3, 2026
5
কলাপাড়ায় ব্যবসা-বাণিজ্যের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিতে সরকার শতভাগ সচেষ্ট: এবিএম মোশাররফ হোসেন এমপি
কলাপাড়া

কলাপাড়ায় ব্যবসা-বাণিজ্যের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিতে সরকার শতভাগ সচেষ্ট: এবিএম মোশাররফ হোসেন এমপি

October 2, 2026
3
ডিবি পরিচয়ে তুলে নিয়ে একই সংগঠনের কর্মীকে নির্যাতন, ছাত্রদল নেতা ফাহিম ও সহযোগী বহিষ্কার
কলাপাড়া

ডিবি পরিচয়ে তুলে নিয়ে একই সংগঠনের কর্মীকে নির্যাতন, ছাত্রদল নেতা ফাহিম ও সহযোগী বহিষ্কার

September 30, 2026
12
ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা হবে দেশের সবচেয়ে কার্যকর বন্দর—এবিএম মোশাররফ হোসেন এমপি
কলাপাড়া

ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা হবে দেশের সবচেয়ে কার্যকর বন্দর—এবিএম মোশাররফ হোসেন এমপি

September 30, 2026
8
কলাপাড়ায় ক্লাশ চলাকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল এক স্কুলের ২৯ জন ছাত্রী
কলাপাড়া

কলাপাড়ায় ক্লাশ চলাকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল এক স্কুলের ২৯ জন ছাত্রী

September 30, 2026
9
Next Post
পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত

পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In